```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

৪ দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

আজই চার দিনের উত্তরবঙ্গ সফরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুর দেড়টা নাগাদ কলকাতা থেকে উত্তরবঙ্গ অভিমুখে যাত্রা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। প্রথমে নামবেন হাসিমারা। সেখান থেকে কপ্টারে করে যাবেন মালবাজার, এমনটাই খবর। সূত্রের খবর, মালবাজারে গিয়ে হড়পা বানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আজ না আগামীকাল, সে বিষয়ে নিশ্চিত জানা যায়নি। এরপর সেখানে প্রশাসনিক বৈঠকও করবেন তিনি। সেখান থেকে রওনা দেবেন শিলিগুড়িতে। উত্তরকন্যায় ১৯ অক্টোবর রয়েছে তৃণমূলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো। এরপর ২০ তারিখ দুপুরে ফের কলকাতায় ফিরবেন, এমনটাই সূত্রের খবর।

error: Content is protected !!