```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

কালীপুজোতেও রাতভর চলবে মেট্রো

দুর্গাপুজোর পর এবার কালীপুজোতেও রাতভর চলবে মেট্রো। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী রুটে আগামী ২৪ অক্টোবর মধ্যরাতেও মিলবে মেট্রো পরিষেবা। ওই দিন উত্তর দক্ষিণ রুটে মোট ২০০টি মেট্রো চলবে। পাশাপাশি দিওয়ালির রাত অর্থাৎ ২৫ অক্টোবরও রাতে পাওয়া যাবে পরিষেবা। ওইদিন মোট ১৮৮টি মেট্রো চলবে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে। উৎসবের দিনগুলিতে অতিরিক্ত যাত্রীচাপ এড়াতেই এই বাড়তি পরিষেবা বলে জানিয়েছে কলকাতা মেট্রো। আগামী সোমবার রাতে কালীপুজো উপলক্ষে কবি সুভাষ থেকে রাতে ৯টা বেজে ৫৪ মিনিটে মেট্রো ছাড়বে। দক্ষিণেশ্বর থেকে মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৮ মিনিটে। এই রুটে দু’টি স্টেশন থেকেই শেষ মেট্রো ছাড়বে রাত ১২টায়। সকালে প্রথম মেট্রো ছাড়বে ৬টা বেজে ৫০ মিনিটে। দিওয়ালির দিনও একই সময় মেট্রো ছাড়বে। আগামী ২৪ অক্টোবর ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরে চলবে ৭২টি মেট্রো। ২৫ অক্টোবর অর্থাৎ দিওয়ালির দিন এই রুটে চলবে ৯০টি মেট্রো। কোন কোন সময় এই দুই দিন পরিষেবা পাবেন যাত্রীরা? এই পরিষেবা মিলবে ইস্ট ওয়েস্ট করিডরে। সকাল ৭টা বেজে ৫৫ মিনিটে মিলবে প্রথম পরিষেবা। কালীপুজোর দিন ইস্ট ওয়েস্ট রুটে শেষ মেট্রো ছাড়বে রাত ৮টায়। ২০ মিনিট অন্তর মেট্রো মিলবে ওই দিন। কালীপুজোর দিন শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ৫৫ মিনিটে। উলটো পথে অর্থাৎ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদাগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়। শিয়ালদা থেকে শেষ মেট্রো পাওয়া যাবে সন্ধ্যা ৭টা বেজে ৩৫ মিনিটে। সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো ছাড়বে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে। পাশাপাশি দিওয়ালি উপলক্ষে ইস্ট ওয়েস্ট রুটে চলবে ৯০টি মেট্রো। আপ এবং ডাউন লাইনে চলবে ৪৫টি করে মেট্রো। ২০ মিনিট অন্তর মিলবে পরিষেবা। ওইদিন শিয়ালদা থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদাগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। শিয়ালদা থেকে শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টা বেজে ৩৫ মিনিটে। সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টা বেজে ৪০ মিনিটে।

error: Content is protected !!