```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মধ্যপ্রদেশে বাসের সঙ্গে ট্রলি ট্রাকের সংঘর্ষ, মৃত ১৫, আহত ৪০

মধ্যপ্রদেশের রেওয়া জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ১৫ জনের৷ আহত হয়েছেন আরও ৪০ জন৷ একটি বাসের সঙ্গে একটি ট্রলি ট্রাকের সংঘর্ষের জেরেই মর্মান্তিক এই পরিণতি হয়। আহতদের মধ্যে কুড়ি জন উত্তর প্রদেশের প্রয়াগরাজের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ বাসটি হায়দ্রাবাদ থেকে উত্তর প্রদেশের গোরখপুরে যাচ্ছিল৷ বাস যাত্রীরা প্রত্যেকেই উত্তর প্রদেশেরই বাসিন্দা বলে খবর৷ জেলাশাসকের দাবি, ওই ট্রলি ট্রাকটি প্রথমে সামনে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মেরে দাঁড়িয়ে পড়ে৷ রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা ওই ট্রলি ট্রাকটির পিছনে সজোরে ধক্কা মারে যাত্রীবাহী বাসটি৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রী নরোত্তম মিশ্র৷ জানা গিয়েছে, উত্তর প্রদেশের বাসিন্দা শ্রমিকরা দিওয়ালি উপলক্ষে বাসে করে বাড়ি ফিরছিলেন৷ বাসটিতে প্রায় একশো জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে৷ ঘটনায় শোক প্রকাশ করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারের সদস্যদের ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন৷ গুরুতর আহতদের চিকিৎসায় ৫০ হাজার টাকা করে দেওয়া হবে৷

error: Content is protected !!