```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

এবছরও সীমান্তে সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করছেন প্রধানমন্ত্রী

 এ বছরও সীমান্তে সেনা জওয়ানদের সঙ্গেই এ বছরের দীপাবলি উদযাপন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এ বছর কার্গিল সীমান্তে সেনাজওয়ানদের সঙ্গে দীপাবলির আনন্দ ভাগ করে নেবেন প্রধানমন্ত্রী৷ ইতিমধ্যেই কার্গিলেও পৌঁছে গিয়েছেন নরেন্দ্র মোদি৷ পিএমও-র পক্ষ থেকে সেই ছবি ট্যুইট করা হয়েছে৷ ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই প্রতিটি দীপাবলি সেনা জওয়ানদের সঙ্গে কাটান প্রধানমন্ত্রী৷ গত বছরও জম্মু কাশ্মীরের নওশেরা সীমান্তে পৌঁছে গিয়েছিলেন তিনি৷ এ বছরও কার্গিলে পৌঁছে সেনা। জওয়ানদের উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী৷ সেনাবাহিনীর প্রশংসা করে নরেন্দ্র মোদি বলেন, ‘কার্গিল ভারতীয় সেনার বীরত্বের সাক্ষী৷ আপনারা সীমান্তের প্রহরীর দেশের মজবুতির স্তম্ভ৷ আপনারা আছেন বলেই দেশবাসী নিশ্চিন্তে থাকেন৷’সেখানে সেনা জওয়ানদের সাহসিকতার প্রশংসা করার পাশাপাশি প্রধানমন্ত্রীর মুখে উঠে এসেছে তাঁর সরকারের আমলে অর্থনীতির উন্নয়ন, স্টার্ট আপ তৈরি, ইসরোর সাফল্য, দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ এবং আত্মনির্ভর ভারতের কথা৷

error: Content is protected !!