```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মুম্বইয়ে বাজি ফাটাতে নিষেধ করায় যুবককে খুনের অভিযোগ ৩ নাবালকের বিরুদ্ধে

দীপাবলিতে বাজি ফাটাতে নিষেধ করেছিল ২১ বছরের এক যুবক। রাগে ওই যুবককে ধারালো অস্ত্রের কোপে খুনের অভিযোগ উঠল তিন নাবালকের বিরুদ্ধে। সোমবার মুম্বইয়ে ঘটেছে ঘটনাটি। জানা গেছে অভিযুক্তদের মধ্যে দু’‌জনকে ধরা গেলেও একজন পলাতক। ধৃত দু’‌জনের একজনের বয়স ১৪, অপরজনের ১৫। ১২ বছরের নাবালকের খোঁজ চলছে। মুম্বইয়ের শিবাজি নগরে সোমবার বাজি ফাটানোকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। বেলা ২টো নাগাদ এই ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, ১২ বছরের এক নাবালক বোতলে বাজি ভরে ফাটাচ্ছিল। সে সময় সুনীল নাইডু নামে ওই যুবক বাধা দেন। অভিযোগ, এরপরই ওই ১২ বছরের নাবালকের ১৫ বছরের দাদা ও ১৪ বছর বয়সী বন্ধু এসে সুনীলকে মারধর শুরু করে। এরপর ১৫ বছর বয়সী নাবালক সুনীলকে ধারালো ছুরি দিয়ে কোপ মারে বলে অভিযোগ। সুনীলকে রাজাবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়। 
এই ঘটনা দেখে ছুটে আসেন স্থানীয়রা। শিবাজি নগর পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তি ও অভিযুক্ত তিন নাবালক  একই এলাকার বাসিন্দা। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। 

error: Content is protected !!