```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বিহারের গয়ায় লাইনচ্যুত মালগাড়ি

বিহারের গয়ায় লাইনচ্যুত হয়ে উলটে গেল মালগাড়ি ৷ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনের ৫৩টি বগি ৷মালগাড়িটি হাজারিবাগ টাউন থেকে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন দাদরির দিকে যাচ্ছিল ৷ যাত্রা পথেই বুধবার ভোরে গয়ার গুর্পা স্টেশনের কাছে মালগাড়িটি লাইনচ্যুত হয়ে যায় বলে খবর । দুর্ঘটনার জেরে বিচ্ছিন্ন হয়ে পড়েছে গয়া-কোডারমার মধ্যে রেল যোগাযোগ ৷ স্বভাবতই যাত্রী পরিষেবা ব্যাহত হয়েছে । কতক্ষণে পরিস্থিতি স্বাভাবিক হয় সেটাই এখন দেখার ।জানা গিয়েছে, মালগাড়িটি কয়লা নিয়ে যাচ্ছিল ৷ সেসময় এই দুর্ঘটনাটি ঘটে ৷ ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়েছে রেলের আধিকারিকরা ৷ প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ব্রেক ফেলের কারণেই মালগাড়িটি লাইনচ্যুত হয়ে উল্টে গিয়েছে বলে খবর ৷ ট্রেনের চালক ও গার্ড সুরক্ষিত রয়েছেন ৷ যত দ্রুত সম্ভব মাল ও বগিগুলি সরিয়ে রেললাইন পরিষ্কারের কাজ চলছে ৷ কারণ এর জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে ওখানকার রেল যোগাযোগ ব্যবস্থা ৷

error: Content is protected !!