```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মধ্যপ্রদেশে তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ, মৃত ২, আহত ২০

মধ্যপ্রদেশের বিসতান পুলিশ স্টেশনের অন্তর্গত অঞ্জনগাঁও গ্রামে তেলের ট্যাঙ্কারে আগুন লেগে বিস্ফোরণের ফলে মৃত্যু হল কমপক্ষে ২ জনের। জখম হয়েছেন আরও ২০ জনের বেশি। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার সকালে ওই তেলভর্তি ট্যাঙ্কারটি মধ্যপ্রদেশের ইন্দোর থেকে খারগণের উদ্দেশে যাচ্ছিল। সকাল ৬ টার সময় অঞ্জনগাঁও গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় আচমকা ওই তেলের ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। তারপর আগুন লেগে প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। আওয়াজ শুনে গ্রামবাসীরা এসে উদ্ধার কাজে হাত লাগানোর সঙ্গে সঙ্গে উলটে যাওয়া ট্যাঙ্কার থে্কে তেলও সংগ্রহ করেন।। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে দমকলকর্মীরাও। ঘটনাস্থল থেকে জখম ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যান। সেখানে যাওয়ার পরে দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

error: Content is protected !!