ডিসেম্বরের শেষই জোকা-তারাতলা রুটে যাত্রী পরিষেবা চালু হতে পারে

ডিসেম্বরের শেষ সপ্তাহেই দৌড় শুরু হতে পারে জোকা থেকে তারাতলা মেট্রো প্রকল্পের। ইতিমধ্যেই কমিশনার অফ রেলওয়ে সেফটির কাছে এই প্রকল্পের ছাড়পত্র চেয়ে পরীক্ষা করার আবেদন জানানো হয়েছে। মেট্রো রেল সূত্রে খবর, বৃহস্পতিবার কমিশনার অফ রেলওয়ে সেফটি জোকা থেকে তারাতলা মেট্রো পথ পরিদর্শন করবেন। তিনি অনুমতি দিলেই মেট্রো যাত্রী নিয়ে দৌড় শুরু করতে পারবে।

error: Content is protected !!