```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

কাকার ইটের হামলায় আক্রান্ত ভাইপো

পারিবারিক বিবাদের জেরে কাকার ইটের হামলায় আক্রান্ত ভাইপো। তাঁর মুখে ইট দিয়ে মারার অভিযোগ উঠল কাকার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার বাঘেরখোল এলাকায়। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, আহত ছাত্রের নাম শুভম নস্কর। তিনি সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের ছাত্র। আরও জানা গিয়েছে, পারিবারিক বিবাদের জেরেই কাকা তাঁর ওপর আক্রমণ করে বলে অভিযোগ৷ ঘটনায় গুরুতর জখম হন শুভম। তাঁকে প্রথমে সুভাষগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখান থেকে চিত্তরঞ্জনে রেফার করা হয়৷ ঘটনার পরই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছে আক্রান্ত যুবকের পরিবার৷

error: Content is protected !!