```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

লিভ ইন পার্টনারের দেহ ৩৫ টুকরো করে ১৮ দিন ধরে দিল্লিতে দেহাংশ ছড়িয়ে ধৃত যুবক

প্রেমিকাকে শ্বাসরোধ করে খুন! তার পর দেহ কুচি কুচি করে কেটে সারা দিল্লি শহর জুড়ে ছড়িয়ে দেওয়ার অভিযোগ। শিউরে ওঠার মতো ঘটনা রাজধানী দিল্লিতে। লিভ ইন পার্টনারকে অপহরণের অভিযোগে ধৃত যুবককে জেরা চমকে ওঠার মতো তথ্য পুলিশের হাতে। দিনের পর দিন মেয়ের খোঁজ না পেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ওই তরুণীর বাবা। ধৃত যুবক পুলিশকে জানিয়েছে, লিভ ইন পার্টনারকে খুন করে তাঁর দেহ ৩৫ টুকরো করে ফেলে সে। এর পর সেই দেহাংশ রেখে দেয় ফ্রিজে। ১৮ দিন ধরে রাত দুটোর পর বাড়ি থেকে বেরিয়ে দিল্লির বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিত! নিহত তরুণীর দেহাংশের খোঁজে এবার তল্লাশি শুরু করেছে পুলিশ! তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে মুম্বইতে একটি বহুজাতিক সংস্থার কল সেন্টারে কাজ করতে গিয়ে দু’জনের পরিচয়। সেখান থেকেই প্রেম। তবে, পরিবার থেকে তাঁদের এই সম্পর্ক মেনে নেওয়া হয়নি। এরপরেই দু’জনে পালিয়ে দিল্লি চলে আসেন এবং সেখানেই একসঙ্গে থাকতে শুরু করেন। দিল্লি পুলিশ সূত্রে খবর ১৮ মে শ্রদ্ধা এবং আফতাবের ঝড়গা হয়। তার জেরেই শ্বাসরোধ করে শ্রদ্ধাকে খুন করে আবতাব। প্রমাণ লোপাটে এরপর শিউরে ওঠার মতো পদক্ষেপ করে আফতাব। শ্রদ্ধার দেহ ৩৫ টুকরো করে ফেলে সে। কিনে ফেলে একটি নতুন ফ্রিজ। এরপর দেহ সেই ফ্রিজে ভরে রেখএ দেয়। এরপর শুরু হয় প্রমাণ লোপাট। পুলিশ জানিয়েছ, ১৮ দিন ধরে নিশুতি রাতে, দিল্লি (Delhi) এবং সংলগ্ন বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেয় সে।

error: Content is protected !!