```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সুনীল সিন্ধে

প্রয়াত হলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা সুনীল শিন্ডে। সোমবার মুম্বইতে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৫ বছর। মূলত ছোট পর্দায় অভিনয় করতেন তিনি। তবে হিন্দি ও মরাঠি ছবিতেও দর্শক তাঁকে দেখেছেন। ১৯৮৯ সালে শাহরুখ খান অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘সার্কাস’-এর পরিচিত মুখ ছিলেন সুনীল। পরবর্তী সময়ে নয়ের দশকে একাধিক ধারাবাহিকে দাপটের সঙ্গে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি।  সূত্রে খবর, বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছিলেন অভিনেতা। ১৪ নভেম্বর শিশু দিবসের দিন নক্ষত্রপতনের দুঃসংবাদ ভাগ করে নিলেন সুনীলের সহ-অভিনেতা রাজেশ তৈলং। ‘শান্তি’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। সেখানে সুনীলের ছেলের ভূমিকায় অভিনয় করতেন রাজেশ।

error: Content is protected !!