```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ঝাড়গ্রামের বিনপুরে দোকানে ঢুকে চপ ভাজলেন মুখ্যমন্ত্রী

জেলা সফরে গিয়ে কখনও চায়ের দোকানে ঢুকে নিজেই চা বানাতে শুরু করেন তিনি৷ কখনও স্থানীয় মহিলাদের সঙ্গে নিয়েই মোমো বানানোয় হাত লাগান৷ এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একই ভূমিকায় দেখা গেল ঝাড়গ্রামের বিনপুরে৷ বেলপাহাড়ি থেকে ঝাড়গ্রাম ফেরার পথে বিনপুরে হঠাৎই গাড়ি থামিয়ে রাস্তার ধারে একটি চপের দোকানে ঢুকে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়৷ দোকানের মালিক বুদ্ধদেব মহান্ত তখন চপ ভাজছিলেন৷ আচমকাই স্বয়ং মুখ্যমন্ত্রীকে দোকানে ঢুকতে দেখতে খানিক হকচকিয়ে যান বুদ্ধদেব৷ ততক্ষণে তাঁর দোকানে ভিড়ও জমে গিয়েছে৷ দোকানে ঢুকেই মুখ্যমন্ত্রী বুদ্ধদেবের উদ্দেশে বলেন, ‘সরো দেখি, তোমাকে সাহায্য করি৷’ এর পরেই উনুনের সামনে গিয়ে হাতা নিয়ে চপ ভাজতে শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অবাক চোখে তখন সেই দৃশ্য ক্যামেরা বন্দি করতে ব্যস্ত এলাকার সবাই৷ মুখ্যমন্ত্রীকে গরম তেলের সামনে দাঁড়িয়ে চপ ভাজতে দেখে কিছু পরামর্শ দেন বুদ্ধদেব৷ মুখ্যমন্ত্রীকে তখন বলতে শোনা যায়, ‘ওরে আমি জানি, বাড়িতে রান্না করি তো৷’ চপ ভাজার পর সঙ্গে থাকা সাংবাদিক, নিরাপত্তা রক্ষী, সরকারি আধিকারিক এবং স্থানীয় বাসিন্দাদের হাতেও তুলে দেন মুখ্যমন্ত্রী৷ দোকানের বয়াম থেকে ক্যাডবেরি নিয়ে দেন স্থানীয় শিশুদের৷ ঝাড়গ্রামে সভা সেরে বেলপাহাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ সেখানে গিয়ে স্থানীয় আদিবাসী বাসিন্দাদের ঘরে ঢুকে পড়েন মমতা৷ সেখানে বাড়ি, পানীয় জলের সংযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানান স্থানীয়রা৷ সেখান থেকে ফেরার পথেই বিনপুরের এই চপের দোকানে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী৷

error: Content is protected !!