পোল্যান্ডে এসে পড়ল রুশ মিসাইল, হাই অ্যালার্ট জারি ন্যাটো-র! দাবি অস্বীকার রাশিয়ার

 এবার পোল্যান্ডে এসে পড়ল রাশিয়ান মিসাইল। গতকাল, পোল্যান্ডের পূর্ব সীমান্তের একটি গ্রামে এসে পড়ে রাশিয়ায় তৈরি দুটি মিসাইল। যার জেরে মৃত্যু হয় দু’জনের। এই ঘটনার জেরে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ আরও জটিল হতে পারে বলে মনে করা হচ্ছে। পোল্যান্ড ন্যাটোর সক্রিয় সদস্য। তবে কি এবার সরাসরি সংঘর্ষে জড়াতে পারে  রাশিয়া আমেরিকা! পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছে ন্যাটো দেশগুলিও। যদিও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রুশ ক্ষেপণাস্ত্র পোলিশ ভূখণ্ডে আঘাত করেছে এমন খবর অস্বীকার করেছে এবং যুদ্ধ পরিস্থিতিকে বাড়ানোর লক্ষ্যে একটি ইচ্ছাকৃত উস্কানি” বলে বর্ণনা করেছে।

error: Content is protected !!