
নিজের পুরুষাঙ্গ কেটে ফেললেন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি
উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁয় এক ব্যক্তি নিজের পুরুষাঙ্গ নিজেই কেটে ফেললেন! এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে এলাকায়।আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। জানা গিয়েছে, জখম ওই ব্যক্তির নাম শ্যামল মুণ্ডা, বৃদ্ধপাল্লা আদিবাসী পাড়ার বাসিন্দা তিনি। পরিবার সূত্রে দাবি, গত ৬ মাস ধরে মানসিক সমস্যায় ভুগছেন শ্যামল। ৬ মাস ধরে তার চিকিৎসা চলছে। পরিবারের দাবি, মানসিক সমস্যার জেরে এই কাণ্ড ঘটিয়েছেন ওই যুবক। শ্যামল মুণ্ডার ভাই নির্মল মুণ্ডা জানান, সকালে বাথরুমে গিয়ে তিনি দেখেন সেখানে রক্ত পড়ে রয়েছে। এরপর সেই রক্ত দেখে তিনি শিউরে ওঠেন। তাঁর মাকে বিষয়টি জানান নির্মল মুণ্ডা। এরপর যুবকের মা ছেলের মানসিক সমস্যার কথা জানিয়ে নির্মলকে বলেন শ্যামলের কাছে গিয়ে জানতে তার কিছু হয়েছে কি না। মায়ের সঙ্গে কথা বলার পর নির্মল শযামলের কাছে গিয়ে জানতে চান বিষয়টি, তখন ওই যুবক জানান তিনি তাঁর পুরুষাঙ্গ কেটে ফেলে দিয়েছেন জঙ্গলে। এই কাজ করার সময় তিনি একটি ধারালো বটি ব্যবহার করেছেন বলেও জানান ভাইকে। অন্যদিকে এই খবর শুনে আকাশ থেকে পড়েন নির্মল মুণ্ডা। তড়িঘড়ি তিনি দাদাকে নিয়ে চিকিৎসার জন্য বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা শুরু করে দেন চিকিৎসকরা। তবে অবস্থার অবনতি হওয়ায় জখম যুবককে কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

