```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বরানগের হোস্টেলে ছাত্রের মৃতদেহ উদ্ধার

বরানগর ন্যাশনাল ইনস্টিটিউট অফ অর্থোপেডিক হাসপাতালের হোস্টেলে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। হাসপাতালের গেট বন্ধ রেখে বিক্ষোভ চলছে ছাত্র-ছাত্রীদের। ঘটনাস্থলে বরানগর থানার পুলিস গেলে বিক্ষোভ দেখায় ছাত্র-ছাত্রীরা। উত্তর ২৪ পরগনার বরানগরের বনহুগলীতে ওই হাসপাতালে হোস্টেলে ছাত্রের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। পড়ুয়াদের অভিযোগ হাসপাতালে কোনওরকম এমার্জেন্সি ব্যবস্থা নেই। আর সেই কারণেই সাগর দত্ত মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই মৃত্যু হয় প্রিয়রঞ্জন সিং নামের ওই ছাত্রের। হাসপাতালের গেট বন্ধ ও পরিষেবা বন্ধ রেখে ব্যাপক বিক্ষোভে ফেটে পড়েছেন ছাত্র-ছাত্রীরা। 

error: Content is protected !!