```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

সুন্দরবনকে নতুন জেলা হিসাবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

হিঙ্গলগঞ্জের অনুষ্ঠান মঞ্চ থেকে সুন্দরবনকে নতুন জেলা হিসাবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “আধার কার্ড বাধ্যতামূলক নয়। আমি সুন্দরবন জেলা করছি। এই জন্য করছি, যে আপনাদের অনেক দূরে যেতে হয়। আমি অনেক স্বাস্থ্যকেন্দ্র করছি। যাতে মানুষ চিকিৎসার ব্যবস্থা পায়।” আজ থেকে দুদিনের সুন্দরবন সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালেই ডুমুরজোলা হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে বসিরহাট পুলিশ জেলার শামসেরনগর হেলিপ্যাড গ্রাউন্ডে পৌঁছন মমতা। এরপর প্রতিমা বন্দ্যোপাধ্যায় ক্রীড়া ময়দানে একটি সভায় যোগ দেন। তারপরে শাড়ি, ধুতি, মালা, মিষ্টি ফল দিয়ে পুজো দেন বনবিবি মন্দিরে। করেন বৃক্ষপুজো। এদিন বনবিবি মন্দির পাকা করারও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। এলাকাবাসীর উদ্দেশে বলেন, মন্দির তৈরি হয়ে গেলে তিনি আবার আসবেন। তা ছাড়া, এই বনবিবি মন্দিরের সংলগ্ন এলাকার সঙ্গে কী ভাবে জলপথে যোগাযোগ করা যায়, সেই বিষয়টিতেও নজর দেওয়ার কথা বলেন তিনি। পর্যটন শিল্পের উন্নয়নের জন্য এলাকায় হোম স্টে তৈরির করার পরামর্শ দেন। একের পর এক ঘূর্ণিঝড়ে বারবার বাঁধ ভাঙে সুন্দরবনে। এ প্রসঙ্গেও উদ্বেগের সুর শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়। তিনি বলেন, “আমরা ১৫ কোটি ম্যানগ্রোভ লাগিয়েছি। এলাকার নদী গুলো বাঁধব। আমি কেন্দ্রের কাছে সুন্দরবন মাস্টার প্ল্যান নিয়ে একটা প্ল্যান পাঠাচ্ছি।”

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই নদিয়া জেলা সফরে গিয়েছিলেন মমতা । সেখানেই তিনি রাজ্যে নতুন দু’টি জেলা তৈরির কথা জানান।  উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার ১৯টি ব্লক রয়েছে সুন্দরবনে। যার মধ্যে ১৩টি ব্লক দক্ষিণ ২৪ পরগনায়। আর ওই ১৩টি ব্লক নিয়েই সুন্দরবন জেলা হবে। অন্যদিকে, উত্তর ২৪ পরগনায় বাকি যে ছ’টি ব্লক থাকছে, সেগুলি নিয়ে তৈরি হবে বসিরহাট জেলা।

error: Content is protected !!