```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রাজধানীতে ফের লিভ-ইন পার্টনারের হাতে খুন

ফের খুন রাজধানীতে। ফের  লিভ-ইন পার্টনারের হাতে খুন। লিভ-ইন পার্টনার দিল্লির ওই যুবক খুনের পর সঙ্গিনীর দেহ টুকরো টুকরো করার চেষ্টা করে। পাঞ্জাব থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। পুলিশ সূত্রে তেমনটাই জানা গিয়েছে।  সূত্রে খবর, ৩৫ বছরের রেখা রানির শরীরে ছুরি দিয়ে বার বার আঘাতের চিহ্ন রয়েছে। পশ্চিম দিল্লির তিলক নগরে খুনের ঘটনাটি ঘটেছে। গণেশ নগরে একটি বাড়িতে ভাড়া থাকতেন রেখা রানি। সেই ভাড়া বাড়ি থেকেই রেখা রানির দেহ উদ্ধার হয়। রেখা রানির সঙ্গে তাঁর ১৬ বছরের কিশোরী মেয়েও থাকত। এই ঘটনায় অভিযুক্ত লিভ-ইন পার্টনারকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম মনপ্রীত। পুলিশ আরও জানিয়েছে, ধৃত মনপ্রীত আগে থেকেই পুলিশের খাতায় ওয়ান্টেড তালিকায় ছিল। তার বিরুদ্ধে একাধিক অপহরণ ও খুনের মামলা রয়েছে। এমনকি ধৃত মনপ্রীত আগে থেকেই বিবাহিত ছিলেন। তার ২ সন্তানও রয়েছে। ২০১৫ সাল থেকে রেখা রানির সঙ্গে সম্পর্ক। রেখা রানির সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকেই গণেশ নগরে তাঁর ভাড়া বাড়িতে এসে ওঠে মনপ্রীত। কিন্তু সম্প্রতি, দুজনের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। মনপ্রীতের মনে হয় যে, তাকে সম্পর্কের নামে ফাঁদে ফেলা হয়েছে। আর সেই কারণেই নিষ্কৃতি পাওয়ার জন্য রেখা রানিকে খুনের ছক কষতে থাকে সে। প্রাথমিক তদন্তে এমনটাই উঠে আসছে। এরপরই ১ ডিসেম্বর মানে বৃহস্পতিবার রাতে প্রথমে রেখা রানির মেয়েকে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে দেয়। সেই সুযোগে রেখা রানিকে ছুরিকাঘাতে খুন করে। শুধু খুন করা-ই নয়, ছুরি দিয়ে দেহ কাটারও চেষ্টা করে। 

error: Content is protected !!