```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আগামী সোমবার থেকে কাটছে দুর্যোগ, পূর্বাভাস আবহাওয়া দফতরের

আগামী সোমবার থেকে রাজ্যে আবহাওয়ার উন্নতি হতে শুরু করবে। আগামী সপ্তাহে রাজ্যের তাপমাত্রা ফের বাড়তে শুরু করবে। শনিবার এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।নিম্নচাপ অক্ষরেখা জেরে যে বৃষ্টি হচ্ছে তা আজকের দিন পর্যন্ত চলবে ।দক্ষিণ বঙ্গের ক্ষেত্রে আজ পর্যন্ত হালকা থেকে মাঝারে ধরনে র বৃষ্টি সমস্ত জেলাতে হবে। এর সাথে ওয়ার্নিং হিসাবে দমকা হাওয়া ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে । আগামীকাল রবিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া উন্নতি হবে এবং শুধুমাত্র নর্থ ও সাউথ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারপরের দিন থেকে অর্থাৎ ৩রা এপ্রিল থেকে দক্ষিণবঙ্গের জন্য পরিষ্কার শুষ্ক আবহাওয়া থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী দুই দিন আবহাওয়া এরকমই থাকবে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও মাঝে মধ্যে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। এর জন্য উত্তরবঙ্গে(North Bengal) সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া বিভাগ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিংপং এবং জলপাইগুড়িতে। এই জেলাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। পরশুদিন থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার ধীরে ধীরে উন্নতি হবে। কলকাতার ক্ষেত্রে আজকে বৃষ্টি হবে, বজ্রপাত সহ বৃষ্টি এবং তার সাথে কোথাও দমকা হওয়ার সম্ভাবনা থাকছে। 

error: Content is protected !!