```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

কেরলের কোঝিকোড়ের এলাথুর স্টেশনের চলন্ত ট্রেনের ভিতরই সহযাত্রীর গায়ে আগুন, জখম ৮

ট্রেনের ভিতরই সহযাত্রীর গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল। শিউরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে, কেরলের কোঝিকোড়ের এলাথুর স্টেশনের কাছে চলন্ত ট্রেনে। জানা গিয়েছে, গতকাল, রবিবার, রাত ১০টা নাগাদ আলাপুঝা থেকে কান্নুরগামী এক্সিকিউটিভ এক্সপ্রেস ট্রেনের ডি-১ কামরায় বিবাদ বাঁধে দু’জন যাত্রীর মধ্যে। সেই সময় আচমকাই একজন পেট্রল ঢেলে অপর যাত্রীর গায়ে আগুন ধরিয়ে দেয়। আগুন লেগে ৮ জন জখম হয়েছেন বলে খবর।  কামরার বাকি যাত্রীরা তৎক্ষনাৎ চেন টেনে ট্রেনটিকে থামান। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময়ই ট্রেন থেকে লাফ দেয় অভিযুক্ত যুবক। এদিকে আজ, সকালে ঘটনাস্থলের কাছেই রেললাইনের ধারে এক মহিলা ও শিশু সহ ৩ জনের দেহ পাওয়া গিয়েছে। গতকাল রাতের ঘটনার সঙ্গে এর কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

error: Content is protected !!