```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

পঞ্চায়েত নির্বাচনের আগে হাঁসখালিতে তৃণমূল নেতাকে গুলি করে খুন

পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় জেলায় বাড়ছে হিংসার ঘটনা। শক্তিগড় শ্যুটআউটের রেশ কাটতে না কাটতেই আবারও শ্যুটআউট রাজ্যে। এবার শ্যুট আউট নদিয়ার হাঁসখালিতে। গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু তৃণমূল নেতার। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রকাশ্য দিবালোকে হাঁসখালি থানার চুপরি বাজারে মোটর বাইকে করে এসে বেশ কয়েক রাউন্ড গুলি চালাল দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় আহমেদ আলি বিশ্বাস নামে এক ব্যক্তির। পেশায় চাষী আহমেদ আলি বিশ্বাস এলাকায় তৃণমূল সমর্থক হিসেবে পরিচিত। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। প্রকাশ্য দিবালোকে এমন ঘটনায় গুলি বৃষ্টি। প্রাণভয়ে পালাতে থাকেন সাধারণ মানুষ। খবর যায় পুলিশে। কিন্তু পুলিশ আসতে আসতে এলাকা ছেড়ে বাইক নিয়ে পালায় আততায়ীরা।

error: Content is protected !!