```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

কেসিআরের উলটো পথে স্ট্যালিন, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী

তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের পথে হাঁটলেন না তামিলনাড়ুর প্রশাসনিক প্রধান এম কে স্ট্যালিন ৷ শনিবার চেন্নাই বিমানবন্দরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী ৷ পরবর্তীতে মোদির সঙ্গে একই অনুষ্ঠানমঞ্চেও উপস্থিত থাকলেন তিনি ৷ শনিবার প্রথমে তেলাঙ্গানার রাজধানী হায়দরাবাদ পৌঁছন মোদি ৷ কিন্তু সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন না কেসিআর ৷ পরবর্তীতে সেকেন্দ্রাবাদ স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনসহ একগুচ্ছ কর্মসূচি সারেন মোদি ৷ কিন্তু কোথাওই তেলাঙ্গানার মুখ্যমন্ত্রীর দেখা মেলেনি ৷ এরপর সরাসরি চেন্নাই পৌঁছন মোদি ৷ কিন্তু এখানকার আবহাওয়া ছিল তুলনামূলক শান্ত ও সৌহার্দ্যপূর্ণ ৷ বিমানবন্দরেই মোদি ও স্ট্যালিন পরস্পরের সঙ্গে কুশল বিনিময়ে করেন ৷ এদিন চেন্নাই বিমানবন্দরে নয়া টার্মিনালের উদ্বোধন করেন মোদি ৷ স্ট্য়ালিন নিজে তাঁকে সমস্তটা ঘুরিয়ে দেখান ৷ তাঁর এই আচরণ নিঃসন্দেহে রাজনৈতিক মহলের নজর কেড়েছে ৷ কারণ কিছুদিন আগেই কলকাতায় গিয়ে দেশের অন্যতম প্রধান মোদিবিরোধী রাজনৈতিক ব্যক্তিত্ব তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বৈঠক করে এসেছেন স্ট্য়ালিন ৷ এমনকী দক্ষিণ ভারতের মানুষের উপর জোরজবরদস্তি হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে সরাসরি সরবও হয়েছেন ৷ কিন্তু শনিবার মোদির প্রতি যে আতিথেয়তা দেখালেন তিনি তাতে সেই বিরোধিতার লেশমাত্র ছিল না ৷ যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে এটাই তাঁর কর্তব্য বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ৷ আরও পড়ুন হায়দরাবাদ সফরে এসে বন্দে ভারতের উদ্বোধন মোদির সেই হিসাবে দেখতে গেলে একই দায়িত্ব বা কর্তব্য তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআরের উপরেও বর্তায় ৷ কিন্তু তিনি সেই দায়িত্ব পালন করেননি বিষয়টি যে প্রধানমন্ত্রী নিজেও ভালোভাবে নেননি তা তাঁর ভাষণেই স্পষ্ট হয়ে গিয়েছে ৷ এদিন হায়দরাবাদে রেলের একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মোদি ৷ সেই সময়েই রাজ্যের সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি ৷ অভিযোগের সুরে বলেন রাজ্যের বর্তমান সরকার উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে ৷ যে মঞ্চ থেকে মোদি এই মন্তব্য করেন সেই সময় সেই একই মঞ্চে বসে ছিলেন তেলাঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সৌন্দারাজন ৷ “

error: Content is protected !!