```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

সম্প্রীতির বার্তা দিয়ে ইস্টারের শুভেচ্ছা মোদি-রাহুলের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস নেতা রাহুল গান্ধি রবিবার সকলকে ইস্টারের শুভেচ্ছা জানালেন ৷ সমাজে সম্প্রীতি কামনা করে মোদি টুইটে লিখেছেন শুভ ইস্টার ৷ এই বিশেষ দিনটি আমাদের সমাজে সম্প্রীতির চেতনাকে আরও গভীর করুক । এই উপলক্ষটি মানুষকে সমাজের সেবা করতে এবং নিপীড়িতদের পাশে থেকে সহায়তা করতে অনুপ্রাণিত করুক । আমরা এই দিনে যিশু খ্রিস্টের ধার্মিক চিন্তাভাবনাকে স্মরণ করি ৷ রাহুল গান্ধি টুইটে সকলকে ইস্টারের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন ইস্টারে আপনাকে এবং আপনার প্রিয়জনকে আমার শুভেচ্ছা । এই আনন্দের উপলক্ষ সবার জন্য আশা সুখ এবং সম্প্রীতির সূচনা করুক । উল্লেখ্য ইস্টার যিশু খ্রিস্টের গৌরবময় পুনরুত্থান স্মরণে পালিত হয় । দেশের বিভিন্ন গির্জায় মধ্যরাতে ইস্টারের প্রার্থনা হয় । গির্জাগুলি সুন্দর করে সেজে ওঠে এই সময় ৷ খ্রিস্ট সম্প্রদায়ের মানুষেরা গির্জাগুলিতে জড়ো হয় এবং ইস্টার উপলক্ষে প্রার্থনা করেন। ইস্টারের রাতে কোচির সাইরোমালাবার চার্চের সদর দফতর মাউন্ট সেন্ট থমাসে প্রচুর লোক জড়ো হয়েছিল । সাইরোমালাবার চার্চের প্রধান আর্চবিশপ কার্ডিনাল জর্জ অ্যালেনচেরি মধ্যরাতের প্রার্থনায় ভাষণ দেন ।দিল্লির সেক্রেড হার্ট গির্জায়ও ইস্টারের প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে । গির্জাটি আলো দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে ৷ কমলা এবং লাল রঙের আভায় জ্বলজ্বল করছে গির্জাটি । ভক্তরাও মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করেন । অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার একটি গির্জায়ও ইস্টার উদযাপন করা হয়েছে । সেখানে ভক্তদের গির্জার ভিতরে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে দেখা গিয়েছে । গোয়ার একটি গির্জার ফাদার ওয়াল্টার ডি সা ইস্টার মোমবাতির তাৎপর্য ব্যাখ্যা করেছেন ।তিনি বলেছেন আমরা যিশু খ্রিস্টের পুনরুত্থান উদযাপন করি । এই অনুষ্ঠানটি আমরা গভীর রাতে উদযাপন করি । নতুন আগুন আমাদের শুদ্ধিকরণ এবং জীবনের নতুনত্বের প্রতীক । এই নতুন আগুন দিয়ে আমরা মোমবাতিগুলি জ্বালাব ৷ এই মোমবাতিগুলি প্রভুর প্রতিনিধি ৷ যিশু বলেছেন আমি পৃথিবীর আলো ।

error: Content is protected !!