```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

কুন্তল ঘোষের লেখা চিঠি দেখতে চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন কুন্তল ঘোষ ৷ তিনি এখন জেল হেফাজতে রয়েছেন ৷ তাঁর দাবি, ইডি চাপ দিয়ে প্রভাবশালী তৃণমূল নেতাদের নাম বলাতে চাইছে ৷ এই নিয়ে লিখিত অভিযোগ করেছেন তিনি ৷ অভিযোগের সেই চিঠি এবার দেখতে চাইলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ কুন্তল ঘোষের লেখা চিঠি কলকাতার পুলিশ কমিশনার ও আলিপুর আদালতের জেলা বিচারকের কাছে চেয়ে পাঠালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । আজ বুধবার দুপুর ৩ টের মধ্যেই এই চিঠি চেয়েছেন বিচারপতি । নিয়োগ দুর্নীতির মামলায় কুন্তল ঘোষ কলকাতার হেস্টিংস থানায় ও আলিপুর আদালতের জেলা বিচারকের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন । সেই অভিযোগপত্রটিই চেয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে কুন্তলের চিঠির প্রসঙ্গ তোলা হয় ৷ ইচ্ছাকৃত অভিযোগ করা হচ্ছে বলেও জানানো হয় ইডির তরফে৷ তার পরই ওই চিঠি দেখতে চান দুপুর ৩টের মধ্যে ৷ পাশাপাশি বিচারপতি জানান এসব বরদাস্ত করা হবে না ৷ বুঝতেই পারছি যে তদন্তকে প্রভাবিত করার ও অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে ৷ বিচারপতি গঙ্গোপাধ্যায় ইডির আইনজীবীকে নির্দেশ দেন অবিলম্বে হেস্টিংস পুলিশ স্টেশন ও কলকাতা পুলিশ কমিশনারকে আদালতের নির্দেশ বিষয়টি জানাতে যাতে দুপুর ৩টের মধ্যে চিঠিটি আদালতে আসে ।এখানে উল্লেখ করা প্রয়োজন গত 29 মার্চ কলকাতার শহিদ মিনার ময়দানে সভা করে তৃণমূল কংগ্রেসের ছাত্রযুব সংগঠন ৷ সেই সভার মূল বক্তা ছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ৷ সেদিন সভা মঞ্চ থেকে অভিষেক দাবি করেন সমস্ত তদন্তের অভিমুখ তাঁর দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ৷ অভিযুক্তদের দিয়ে তাঁর নাম বলানোর চেষ্টা হচ্ছে ৷তাৎপর্যপূর্ণভাবে তার পরই আদালতে হাজিরা দিতে এসে একই অভিযোগ করেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া কুন্তল ঘোষ ৷ তাঁর দাবি তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নাম বলানোর জন্য চাপ দেওয়া হচ্ছে ৷ তাঁর অভিযোগের তির ছিল ইডির দিকে ৷ একবার নয় দুবার কুন্তল এই অভিযোগ করেন ৷ প্রথম ব্যাংকশাল আদালতে ৷ পরে আলিপুর আদালতে ৷ এর পর তিনি জেল থেকেই আলিপুর আদালতের জেলা বিচারক ও কলকাতার হেস্টিংস থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷ সেই চিঠিই দেখতে চান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷

error: Content is protected !!