```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

গরমের মরশুমে ২ মাসের জন্য রোজ খোলা বেঙ্গল সাফারি পার্ক

পর্যটকদের জন্য খুশির খবর ৷ এবার থেকে সপ্তাহের সাতদিনই খোলা থাকবে বেঙ্গল সাফারি পার্ক ৷ তীব্র গরম থেকে রেহাই পেতে পর্যটকদের ঢল নামছে দার্জিলিংয়ে ৷ পাহাড়ে ভিড় জমাচ্ছেন পর্যটকরা ৷ আর বেঙ্গল সাফারি পার্কের প্রতি পর্যটকদের আলাদা টান তো রয়েছেই ৷ এই মরশুমে ১৫ জুন পর্যন্ত বেঙ্গল সাফারি পার্ক প্রতিদিন খোলা থাকবে বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ ৷ অর্থাৎ ২ মাসের বেশি সময় নিয়মিত বেঙ্গল সাফারি পার্ক পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে ৷নিয়ম অনুযায়ী সাপ্তাহিক রক্ষণাবেক্ষণের জন্য সোমবার করে বন্ধ থাকে পার্ক ৷ কিন্তু গরমের মরশুমে সেই দিনেও খোলা থাকবে ৷ এই বিষয়ে বেঙ্গল সাফারি পার্কের অধিকর্তা কমল সরকার জানিয়েছেন পর্যটনের ভরা মরশুমে পার্ক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ৷ সহকারী অধিকর্তা রাহুল মুখোপাধ্যায় বলেন সপ্তাহে সোমবার করে বন্ধ থাকত পার্ক ৷ এখন সেটাও রাখা হবে না ৷ কারণ অনেক পর্যটকরা এসে ঘুরে যাচ্ছেন ৷ তাঁদের যাতে মন খারাপ না হয় তাই এই সিদ্ধান্ত ৷ চলতি সপ্তাহের সোমবার থেকেই নতুন এই সিদ্ধান্ত কার্যকর করেছে কর্তৃপক্ষ ৷শিলিগুড়ি সংলগ্ন সালুগাড়ার পাশে অবস্থিত এই বেঙ্গল সাফারি পার্ক ৷ এখানে বাঘ ভাল্লুক হরিণ চিতা কুমির ক্যাঙারুসহ নানা বন্যপ্রাণী রয়েছে ৷ পাশাপাশি হাতির পিঠে চড়ে ঘুরতে পারেন পর্যটকরা ৷ অর্থাৎ এলিফ্যান্ট সাফারি র ব্যবস্থা রয়েছে ৷ এছাড়াও রয়েছে দেশবিদেশের নানান পাখি বিভিন্ন রকমের বাহারি রঙের প্রজাপতি নিয়ে একটি আলাদা পার্ক ৷ আর সেখানে বহু দুর্লভ গাছ রয়েছে ৷ তাই দিনভর হুল্লোড় করে কাটানোর জন্য এক আদর্শ জায়গা এই বেঙ্গল সাফারি পার্ক ৷ এই গরমে তাই পর্যটকরা বেঙ্গল সাফারি পার্কে ভিড় করছেন সেই সব দৃশ্য উপভোগ করার জন্য ৷আরও পড়ুন দার্জিলিঙের চিড়িয়াখানায় দেখা মিলবে সাইবেরিয়ার বাঘের থাকছে আরও চমকএই প্রসঙ্গে পার্কের অধিকর্তা কমল সরকার বলেন আমরা সপ্তাহে একদিন সোমবার পার্ক বন্ধ রাখতাম ৷ কিন্তু যেভাবে পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে ৷ সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি পার্ক আর বন্ধ রাখা যাবে না ৷ কারণ বোর্ডের পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় সকলেই এখন ছুটির মেজাজে রয়েছে ৷ এরপর আবার বিদ্যালয়গুলিতে গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে ৷ তাই পার্ক খোলাই থাকবে ৷ তবে এর মধ্যেই আমাদের কর্মীরা জীবজন্তুর খাঁচা পরিষ্কার করে দিচ্ছেন ৷ প্রসঙ্গত পার্কের আকর্ষণ বাড়াতে আগামীতে সিংহ জিরাফ জেব্রা জলহস্তির মতো নতুন প্রাণী আনার পরিকল্পনা নিয়েছে রাজ্য বন দফতরের ৷ ইতিমধ্যে কেন্দ্রীয় জুঅথরিটির কাছে অনুমতি চেয়ে চিঠিও পাঠিয়েছে বন দফতর ৷”

error: Content is protected !!