```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

কাজের খতিয়ান দেখতে মন্ত্রীদের তলব করলেন মুখ্যমন্ত্রী

পঞ্চায়েত নির্বাচনের খুব বেশি দেরি নেই। সূত্রের খবর, মে মাসের দ্বিতীয় সপ্তাহের পরই ঘোষণা হতে পারে পঞ্চায়েত নির্বাচন নির্ঘন্ট। তার আগে মন্ত্রীদের তলব করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তলব করা হয়েছে সমস্ত দফতরের সচিবদেরও। আগামী ২৬ এপ্রিল বুধবার হবে সেই বৈঠক। নবান্ন সভাঘরে আগামী ২৬ এপ্রিল দুপুর ১টা থেকে হবে এই উচ্চ পর্যায়ের বৈঠক। বৈঠকের আগে দফতরগুলির কাছে বেশ কিছু তথ্য চাওয়া হয়েছে। আগামী ১৯ এপ্রিলের মধ্যেই সেই সমস্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, কোন দফতরে কত অর্থ বরাদ্দ হয়েছিল, উন্নয়ন খাতে সেই টাকার কতটা ব্যবহৃত হয়েছে, কোন প্রকল্পে কত টাকা খরচ হয়েছে-তা জানতেই এই বৈঠক হবে। আরও জানা গিয়েছে, কোন দফতর কোন কাজ শুরু হয়েছে কিন্তু এখনও শেষ হয়নি- তা জানতে চাওয়া হবে। সব কাজ শেষ হয়েছে ইতিমধ্যেই, সেই সব কাজের ইউটিলাইজেশন সার্টিফিকেট চাওয়া হবে। দেখা হবে কোন দফতর ভালো কাজ করছে, আর কোন দফতর করেনি। সমস্ত রিপোর্ট পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী স্বয়ং। সূত্রে খবর, যেই সব কাজ শেষ হয়েছে ইতিমধ্যেই, সেই সব কাজের ইউটিলাইজেশন সার্টিফিকেট চাওয়া হবে। দেখা হবে কোন দফতর ভালো কাজ করছে, আর কোন দফতর করেনি। সমস্ত রিপোর্ট পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী স্বয়ং।

error: Content is protected !!