```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আজ বিশ্বমানের ইনডোর স্টেডিয়াম ‘ধনধান্য’-এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

আজ বিশ্বমানের ইনডোর স্টেডিয়াম ‘ধনধান্য’-এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী । শঙ্খের ধাঁচের ছ’তলার এই অত্যাধুনিক অডিটোরিয়াম গড়তে প্রায় সাড়ে ৬ হাজার মেট্রিক টন ইস্পাত ব্যবহার করা হয়েছে। জানা গিয়েছে, এর দৈর্ঘ্য ৫১০ ফুট এবং চওড়া ২১০ ফুট। এই অডিটোরিয়ামে রয়েছে দু’হাজার আসন বিশিষ্ট সভাঘর। সঙ্গে ৫৪০টি আসনের আরও একটি সভাগৃহ। এখানেই শেষ নয়, রয়েছে স্ট্রিট থিয়েটার। যেখানে একসঙ্গে ৩০০ দর্শক বসে শো উপভোগ করতে পারবেন। আলাদা অনুষ্ঠানের জন্য থাকবে আলাদা বিভাগ। ব্যাঙ্কোয়েট হল থেকে ফুড পার্ক- সবই থাকবে এখানে। এর নীচের তলায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। দু’টি ভাগে ২৫০টি গাড়ি একসঙ্গে রাখা যাবে। পাশাপাশি সবরকম অত্যাধুনিক পরিষেবা পাবেন আগতরা। উদ্বোধনের পরপরই সাধারণের জন্য খুলে যেতে পারে ‘ধনধান্য’।২০১৮ সালে অডিটোরিয়ামটি তৈরির কাজ শুরু করে পূর্ত দফতর। নির্মাণ কাজ প্রায় সম্পন্ন। ১৫ এপ্রিল বাংলার নববর্ষ। তার আগেই এর দরজা খুলে দিতে চেয়েছিল পূর্ত দফতর। সেই পরিকল্পনা মাফিকই আজ ১৩ এপ্রিল ‘ধনধান্য’র উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

error: Content is protected !!