```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বাংলা নববর্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

আজ বাংলা নববর্ষের প্রথম দিন, পয়লা বৈশাখ ৷ বঙ্গবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অনেকে। ১৪৩০ সালের পয়লা বৈশাখ ৷ এই উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছেন শুভ নববর্ষ ৷ আগামী বছর আনন্দ নিয়ে আসুক ৷ সবাই সুস্থ থাকুন ৷ প্রায় প্রতিটি উৎসবেই নিয়ম করে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এদিনও সেভাবেই শুভেচ্ছা জানালেন তিনি । শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও ৷ একটি বার্তা পোস্ট করে জানিয়েছেন বাংলার নববর্ষ মানুষের জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক ৷ তিনি লেখেন পয়লা বৈশাখ থেকে বাংলার নতুন বছর শুরু হয়। আশা করি এই নতুন বছর সবার খুব ভালো কাটবে। নতুন আশায় ভর করে সকলের নতুন বছরটা কাটবে । শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ফেসবুকে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন নতুন বছর সকলের খুব ভালো কাটুক । তাঁর আশা নতুন বছর সকলের খুব ভালো কাটবে । তাছাড়া বাংলায় শান্তি থেকে শুরু করে সম্প্রীতি এবং সৌহার্দের পরিবেশ বজায় থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। পাশাপাশি টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি টুইট করে সবাইকে শুভকামনা জানিয়েছেন ৷ শুভেন্দু অধিকারী টুইট করে লিখেছেন এসো হে বৈশাখ এসো এসো ৷ ১৪৩০ সাল ভালো কাটুক সবার ৷ সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন ৷ শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায় ৷ তিনি লেখেন সবাইকে শুভ নববর্ষ ৷ এই শুভ উৎসব অশুভ শক্তিকে জয় করার শক্তি দিক আমাদের ৷ একটি সমাজ গড়ে তোলার শক্তি দিক যার মূলে থাকবে শান্তি সহনশীলতা এবং সমন্বয় ৷ পয়লা বৈশাখের এই উদ্দীপনা আমাদের সব বিভাজনের ঊর্ধ্বে তুলুক ৷ সবার মধ্যে সংহতির সম্পর্ক গড়ে উঠুক ৷ শনিবার কলকাতায় রাজভবনে রাজ্যপালের উদ্যোগে আনন্দ ধারা অনুষ্ঠান হবে ৷ আজ থেকে সাধারণ মানুষের জন্য রাজভবনের দরজা খুলে দেওয়া হবে ৷ পয়লা বৈশাখ সকাল ৭টা থেকে অনুষ্ঠান শুরু হয়েছে ৷ এনসিসি ক্যাডেটদের বর্ণাঢ্য শান্তি দৌড় হবে কলকাতায়৷ তা পুরো শহর ঘুরবে ৷ এতে এক হাজার ক্যাডেট অংশগ্রহণ করবে ৷ ভারতীয় জাদুঘরের সহযোগিতায় একটি হেরিটেজ ওয়াকের সূচনা হবে সকাল সাড়ে দশটায় ৷ এই হেরিটেজ ওয়াকে দেশের প্রতিটি রাজ্য থেকে একজন প্রতিনিধির উপস্থিত থাকার কথা আছে ৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এবং শিশুরাও হাঁটবেন এই হেরিটেজ ওয়াকে ৷

error: Content is protected !!