```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

হাওড়ার ১৬ নং জাতীয় সড়কের কুলগাছিয়ার পীরতলায় গাড়ি উল্টে জখম ৩

পথ দুর্ঘটনায় জখম তিন। আজ, রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ায় ১৬ নং জাতীয় সড়কে কুলগাছিয়ার পীরতলায়। একটি প্রাইভেট গাড়ি উল্টে গিয়ে জখম হয়েছেন তিন যাত্রী। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ওই প্রাইভেট গাড়িটি মেদিনীপুরের দিকে যাচ্ছিল। সকাল ৭ টা নাগাদ ১৬ নং জাতীয় সড়কে পীরতলার কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। তখনই জাতীয় সড়কের উপরে গাড়িটি উল্টে যায়। তাতে থাকা তিন আরোহী গুরুতর জখম হয়েছেন। পুলিস ও স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে উলুবেড়িয়ার একটি হাসপাতালে ভর্তি করেছে। দুর্ঘটনার ফলে জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিস গাড়িটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

error: Content is protected !!