```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আগামী ২০ এপ্রিল থেকে ডুয়ার্সে পর্যটকদের জন্য বাস চালাবে এনবিএসটিসি

গরমের ছুটিতে পাহাড়ে বেড়াতে যাওয়া একমাত্র ভরসা। কিন্তু এনজেপি (NJP) বা বাগডোগরাতে নামার পর সবথেকে বড় সমস্যা হয় গন্তব্যে পৌঁছনো নিয়ে। গাড়ির অভাব যদিও নেই কিন্তু বেসরকারি গাড়ির ভাড়া বেশ বেশি। বেশি পর্যটক বেড়াতে গেলে এনবিএসটিসির একটা বাস ভাড়া করে নিতে পারেন। হিসেব বলছে চারচাকা গাড়ির থেকে এই সরকারি বাসের ভাড়া অনেকটাই কম। জানা গিয়েছে ২৫জন বা ১৮ জনের দল থাকলে এনবিএসটিসির বাস ভাড়া করা যাবে। এনজেপি স্টেশনে বা বাগডোগরায় নামার পরে এনবিএসটিসির বাস থাকবে। বেশ আরামদায়ক এই বাসগুলি। আপাতত নন এসি বাসই চলবে। পরে এসি বাসও চালানো হবে। ২০ এপ্রিল থেকে এই পরিষেবা চালু হচ্ছে। পর্যটকদের জন্য যে রুটগুলির প্রস্তাব রাখা হয়েছে সেগুলি হল নিউজলপাইগুড়ি, বাগডোগরা বিমান বন্দর ও শিলিগুড়ি বাস টার্মিনাস থেকে পর্যটকদের বাসে তোলার ব্যবস্থা থাকছে। সেখান থেকে দার্জিলিং বাস স্ট্যান্ড, কার্শিয়াং, মিরিক, কালিম্পং, লাটাগুড়ি, ডেলো, মাদারিহাট, জলদাপাড়া বিন্দু পর্যন্ত আপনাকে সরকারি বাস পৌঁছে দেবে।

error: Content is protected !!