```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মুকুলের দিল্লি যাওয়া নিয়ে বিজেপি নেতা পীযূষ কানোরিয়াকে জিজ্ঞাসাবাদ বিধাননগর পুলিশের

মুকুল রায়ের দিল্লি যাওয়া নিয়ে বিজেপি নেতা পীযূষ কানোরিয়াকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করল পুলিশ ৷ এই বিজেপি নেতাই মুকুলকে দিল্লি যেতে সহযোগিতা করেছেন বলে মনে করা হচ্ছে ৷ মুকুল রায়ের দিল্লি যাওয়া নিয়ে বিজেপি নেতা পীযূষ কানোরিয়াকে জিজ্ঞাসাবাদ করল বিধাননগর পুলিশ ৷ মনে করা হচ্ছে এই বিজেপি নেতা মুকুল রায়কে দিল্লি যেতে পুরোপুরি সহযোগিতা করেছেন ৷ তৃণমূল নেতাকে বাড়ি থেকে নিয়ে এসে কলকাতা বিমানবন্দর পর্যন্ত ছাড়ার দায়িত্ব ছিল পীযূষ কানোরিয়ার উপর ৷ মুকুল রায় বিজেপিতে থাকাকালীন তাঁর সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল পীযূষ কানোরিয়ার ৷ মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায় যে লিখিত অভিযোগ দায়ের করেছেন সেই অভিযোগের ভিত্তিতেই বিজেপি নেতাকে জিজ্ঞাসাবাদ করে বিধান নগর থানার পুলিশ ৷ মুকুল রায়কে দিল্লি যেতে যাঁরা সহযোগিতা করেছেন সেই তালিকায় আরও দুজনের নাম রয়েছে ৷ ভগীরথ মাহাত এবং রাজু নামে মুকুল রায়ের গাড়ির চালক ৷ যদিও এই দুজন এই মুহূর্তে দিল্লিতে আছেন মুকুল রায়ের সঙ্গে ৷ সিসিটিভি ফুটেজ দেখে তিন থেকে চার জনকে শনাক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ ইতিমধ্যেই পীযূষ কানোরিয়াকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ বাকিদেরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর ৷ পুলিশের একটি দল ইতিমধ্যে দিল্লি গিয়েছে ৷ মুকুল রায়ের সঙ্গে সেই পুলিশকর্তারা কথাবার্তা বলবেন বলে জানা গিয়েছে ৷ গতকাল সন্ধে ছ টার পর থেকেই হঠাৎ করে দমদম বিমানবন্দর থেকে উধাও হয়ে যান মুকুল রায় । অসুস্থ বিধায়ককে নিয়ে উদ্বেগে ছিল তার পরিবার ৷ ছেলে শুভ্রাংশু রায় বাবা নিখোঁজ বলে জানিয়ে থানায় মিসিং ডায়েরি করেন । যদিও লিখিত অভিযোগে ব্যক্তিগত কারও নাম তিনি উল্লেখ করেননি ৷ তবে জানা গিয়েছে তাঁর বাবা যে দমদম বিমানবন্দরে বিজেপি নেতা পীযূষ কানুড়িয়ার সঙ্গে ছিলেন সে কথা পুলিশকে আলাদা ভাবে জানিয়েছেন মুকুলপুত্র শুভ্রাংশু ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ যদিও গতকাল রাতের দিকেই দিল্লিতে দেখতে পাওয়া যায় মুকুল রায়কে । সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে তিনি জানান তিনি দীর্ঘদিনের সাংসদ এবং বর্তমানে বিধায়ক ৷ তাই তিনি দিল্লিতে যেতেই পারেন । আরও পড়ুন দো ফুল এক মালি শিবির বদলের জল্পনা উসকে রাজধানীতে রায়সাহেব”

error: Content is protected !!