```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘পশ্চিমবঙ্গ থেকে সিপিএমকে হটাও, সার্বিক ভাবে আমি বিজেপির সঙ্গে থাকতে চাই’, বললেন মুকুল রায়

তৃণমূল ছেড়ে কি আবারও বিজেপিতে ? সোমবার তাঁর নিরুদ্দেশ হওয়ার পর থেকে কানাঘুষো শোনা যাচ্ছিল ৷ এবার তা নিজেই ঘোষণা করলেন ৷ মঙ্গলবার দিল্লিতে সংবাদমাধ্যমে তিনি জানালেন, ফের গেরুয়া শিবিরে ফিরতে চান বিজেপি বিধায়ক ও তৃণমূল নেতা মুকুল রায় ৷ মঙ্গলবার সন্ধ্যায় একটি সংবাদমাধ্যমে তিনি বলেন আমি বিজেপি বিধায়ক ৷ আমি বিজেপির সঙ্গে থাকতে চাই ৷ সার্বিক ভাবে সিপিএমের বিরুদ্ধে লড়ার লোক দরকার। আমার দল বিজেপি দিল্লিতে আমার জন্য থাকার বন্দোবস্ত করেছে ৷ আমি অমিত শাহের সঙ্গে দেখা করতে চাই ৷ জেপি নাড্ডার সঙ্গে কথা বলব ৷ সোমবার প্রথমে তাঁর নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ে ৷ এমনকী তাঁর ছেলে শুভ্রাংশু রায় দুটি থানায় নিখোঁজ ডায়েরি করেন ৷ পরে জানা যায় তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সোমবার রাতেই দিল্লি পৌঁছেছেন ৷ তারপর থেকেই জলঘোলা হতে থাকে ৷ দীর্ঘদিন তাঁকে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি ৷ সম্প্রতি মার্চ মাসে তাঁর মাথায় অস্ত্রোপচার হয় এবং একটি চিপও বসানো হয় ৷তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে এই দলের সঙ্গে রয়েছেন মুকুল রায় ৷ ২০১৭ সালের ৩ নভেম্বর তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি যোগ দেন ৷ তারও মাসখানেক আগে তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন ৷ এরপর একুশের বিধানসভা নির্বাচনে উত্তর কৃষ্ণনগর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়ে বিধায়ক হন ৷ কিন্তু ভোট মিটতেই জুন মাসে ফের তৃণমূলে ফিরে আসেন বিজেপি বিধায়ক ৷ শুধু তাই নয় তাঁকে পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসির চেয়ারম্যানও করা হয় ৷ বিজেপি বিধায়ক কিন্তু তৃণমূল নেতা মুকুল রায়ের এই পদে আসীন হওয়া নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ পরে তাঁকে পিএসির চেয়ারম্যান থেকে সরানো হয় ৷ তাঁর বদলে কৃৃষ্ণ কল্যাণীকে পিএসির চেয়ারম্যান করা হয় ৷ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ” এমন একজনকে কোনও হোমে পাঠানো হচ্ছে না কেন? এই ধরণের মানুষ যে কোনও সময়ে বিপদের মুখোমুখি হতে পারেন। এমন একজনকে তৃণমূলের ঘাড়ে চাপিয়ে রাখার কারণ কী?” অন্যদিকে মুকুল পুত্র শুভ্রাংশু রায় সাংবাদিক সম্মেলনে বলেন, ” বাবার স্মৃতিভ্রম হয়েছে। নাতি নাতনির নাম বলতে পারেন না। যোগ বিয়োগ করতে পারেন না। নিজের জন্মতারিখ বলতে পারেন না। “

error: Content is protected !!