```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘সার্বিক ভাবে আমি বিজেপির সঙ্গেই আছি’, দিল্লিতে গেরুয়া জওহর কোট গায়ে চাপিয়ে সাংবাদিক সম্মেলন করে জানালেন মুকুল রায়

গেরুয়া জওহর কোট গায়ে চাপিয়ে ফের একবার ফুল বদল মুকুলের একদিন আগে মঙ্গলবারই অপহরণের অভিযোগ করেছিলেন ছেলে ৷ তার কয়েক ঘণ্টার মধ্যেই বুধবার নয়াদিল্লিতে রীতিমতো সাংবাদিক বৈঠক করে সবেতেই জল ঢাললেন মুকুল রায় ৷ তাঁর সাফ জবাব আমি সবসময় বিজেপির সঙ্গে ছিলাম আছি ৷ এবং সার্বিক ভাবে দল যদি আমাকে কোনও কাজের ভার দেয় তবে আমি তা করব ৷ মুকুলের এই মন্তব্যে ফের একবার শোরগোল রাজ্যরাজনীতিতে ৷ যদিও বিজেপি দফতরে এখনও যাননি মুকুল রায় ৷ অন্যদিকে এদিন তাঁর সাংবাদিক বৈঠকেও কোনও বিজেপি নেতৃত্বকে দেখা যায়নি ৷ যার জেরে অনেকেই প্রশ্ন তুলছেন তবে কী ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত থেকে বাঁচতে নিজেই নিজেকে বিজেপি নেতা বলে ঘোষণা করলেন মুকুল মঙ্গলবার বিকালে আচমকাই বিমানবন্দরে দেখা যায় মুকুল রায়কে ৷ এরপরই টানটান স্নায়ু যুদ্ধ শুরু হয় তৃণমূলবিজেপির অন্দরে ৷ কোনও দলের তরফেই মুকুলকে নিয়ে স্পষ্ট করে বক্তব্য দিতে রাজি হয়নি কোনও দলই ৷ শেষে হাটে হাঁড়ি ভাঙলেন স্বয়ং মুকুল রায় ৷ ছেলে যেখানে বারবার বাবার মানসিক সমস্যা নিয়ে প্রশ্ন তুলেছেন সেখানে মুকুল কিন্তু নির্লিপ্তভাবেই জানিয়েছেন ছেলে শুভ্রাংশু রায়েরও উচিত বিজেপিতে যোগ দেওয়া ৷ এখানেই শেষ নয় বিজেপিতে যোগ দিলে শুভ্রাংশু এবং তাঁর পরিবারের পক্ষে ভালো বলেও রীতিমতো সাবধানবাণী শোনা যায় তাঁর গলায় ৷ এর মাঝেই দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন কৃষ্ণনগরের বিধায়ক ৷ সেখানেই তিনি দাবি করেন বিজেপিতেই আছেন তিনি ৷ পাশাপাশি তৃণমূলে যাওয়ার বিষয়টিও অস্বীকার করেন মুকুল ৷ এদিন সাংবাদিকদের প্রশ্নে মুকুল রায় বলেন তৃণমূল থেকে পদত্যাগ করার প্রশ্নই আসে না ৷ কারণ আমি তৃণমূল দলের সঙ্গে কোনও দিন ছিলামই না ৷ সেইসঙ্গে তিনি ইতিমধ্যেই তৃণমূল থেকে পদত্যাগ করেছেন বলেও দাবি করেছেন মুকুল রায় ৷ তাঁর আরও দাবি বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি পিএসি থেকেও পদত্যাগ করেছেন ৷ যদিও দিল্লি যাওয়ার পরই একাধিক বার বাবাকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেন মুকুলপুত্র ৷আরও পড়ুন শাহকে ফোনের প্রমাণ দিতে পারলে মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগের চ্যালেঞ্জ মমতারএমনকী পুলিশেও অভিযোগ দায়ের করেন শুভ্রাংশু রায় ৷ যার জেরে বুধবারই দিল্লিতে গিয়ে বিধাননগর থানার পুলিশ মুকুল রায়কে জিজ্ঞাসাবাদও করে ৷ তবে মুকুল বরাবরই দাবি করে আসছেন তিনি নিজের মর্জিতেই দিল্লিতে এসেছেন ৷ এমনকী ছেলের বক্তব্যকেও খণ্ডন করতে দেখা যায় তাঁকে ৷ “

error: Content is protected !!