```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

গুজরাতে গোধরাকাণ্ডে ৮ অভিযুক্তের জামিন মঞ্জুর করল সুপ্রিমকোর্ট

গুজরাতে গোধরা ট্রেন জ্বালিয়ে দেওয়ার মামলায় আটজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট ৷ পাশাপাশি একই মামলায় শুক্রবার অন্য চারজনের জামিন খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত ৷ মামলায় ওই চার অভিযুক্তের ভূমিকা গুরুতর উল্লেখ করেই জামিন দিতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট । উল্লেখ্য ২০২২এর ফেব্রুয়ারিতে গোধরায় ট্রেনে হামলার ঘটনায় ৫৯ জন দগ্ধ হয়ে মারা যান ৷এদিন গুজরাত সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা হলফনামা জমা দিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে ৷ এরপরই প্রধান বিচারপতি চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিংহ জানান ট্রেনে হামলা এবং জ্বালিয়ে দেওয়ার মামলায় চার অভিযুক্তের ভূমিকা অত্যন্ত গুরুতর ৷ সেই সঙ্গে তাদের জামিনের আবেদনেও কিছু সমস্যা রয়েছে । অভিযুক্তরা প্রায় ১৭ বছর ধরে জেলে রয়েছে ৷ অন্যদিকে চার অভিযুক্তের জামিনের বিরোধিতা করে তুষার মেহতা জানান তাদের একজনের কাছ থেকে একটি লোহার পাইপ উদ্ধার হয়েছে ৷ অন্য অভিযুক্তের কাছ থেকে অস্ত্রও উদ্ধার হয়েছে ৷ পাশাপাশি লাঠিতে লাগানো কাস্তেও বাজেয়াপ্ত হয়েছে তাদের থেকে । তুষার মেহতার অভিযোগ এই চার অভিযুক্তের মধ্যে একজন পেট্রল কিনে মজুত করেছিল ৷ সেটাই ট্রেনে আগুন লাগানোর কাজে ব্যবহৃত হয়েছিল ৷ পাশাপাশি সলিসিটর জেনারেলের দাবি শেষ অভিযুক্ত যাত্রীদের উপর হামলা চালিয়ে লুট করেছিল ৷ অন্যদিকে আবেদনকারীদের পক্ষে আইনজীবী সঞ্জয় হেগড়ে জানান আদালত চাইলে শুনানি স্থগিত রাখতে পারে ৷ এরপরই চার দোষীর জামিনের আবেদন নামঞ্জুর করেন প্রধান বিচারপতির বেঞ্চ ৷ হেগড়ে অবশ্য জানিয়েছেন বিশেষ করে শনিবার একটি ধর্মীয় উৎসব রয়েছে ৷ তার আগে জামিন আবেদনের শুনানি স্থগিত রাখার অনুরোধ করেছেন ৷ আগামী দুই সপ্তাহ পর মামলার শুনানির জন্য আর্জি জানান তিনি ৷আরও পড়ুন অবসর নেওয়ায় কর্ণাটকের প্রবীণ বিজেপি নেতাকে ফোন করে ধন্যবাদ মোদিরযদিও তুষার মেহতা এদিন আদালতে চার অভিযুক্তের জামিনের আবেদন খারিজের পক্ষে জোরদার সওয়াল করেন ৷ দু পক্ষের সওয়ালজবাব শেষে প্রধান বিচারপতির বেঞ্চ আটজন আবেদনকারীর দায়রা আদালতের শর্ত অনুযায়ী জামিন মঞ্জুর করে ৷ প্রসঙ্গত গুজরাত সরকার ১১ অভিযুক্তের মৃত্যুদণ্ড রদের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে আবেদন করেছিল । গত বছরের ১৫ ডিসেম্বরও সুপ্রিম কোর্ট গোধরাকাণ্ডের ঘটনায় এক অভিযুক্তের জামিন মঞ্জুর করে ৷”

error: Content is protected !!