```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

উত্তরপ্রদেশে অযোধ্যায় ট্রাক ও বাসের সংঘর্ষে, মৃত ৭, আহত ৪০

উত্তরপ্রদেশের অযোধ্যায় ভয়াবহ দুর্ঘটনা। যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। এই ঘটনার জেরে ৭ জনের মৃত্যু হয়েছে বলে  খবর। জখম হয়েছেন কমপক্ষে ৪০ জন যাত্রী। ঘটনাটি ঘটেছে, গতকাল, শুক্রবার রাতে লখনউ-গোরখপুর হাইওয়ের উপর। বাসটি অযোধ্যা থেকে আম্বেদকর নগরের দিকে যাচ্ছিল বলে খবর। সেই সময় আচমকা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে ও সেটি উল্টে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান ৭ জন। আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

error: Content is protected !!