```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

সল্টলেকে বেপরোয়া গতির জেরে দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ১ রিক্সা চালক

বেপরোয়া গতির জেরে সল্টলেকে দুর্ঘটনার কবলে সরকারি বাস৷ বাসের ধাক্কায় মৃত্যু হল এক রিক্সা চালকের৷ ঘটনায় আহতও হয়েছেন বেশ কয়েকজন সাধারণ মানুষ৷ আহতদের বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ যদিও সরকারি বাসের চালক পলাতক৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন বেলা বারোটা নাগাদ ইএম বাইপাস থেকে সল্টলেকের দিকে ঢুকছিল এস ৯ রুটের একটি সরকারি বাস৷ অভিযোগ, সিগন্যাল ভেঙেই বাইপাস থেকে সল্টলেকের রাস্তায় ঢুকে পড়েন চালক৷ বাসের গতিও ছিল বেশি৷ সেই সময় জি সি আইল্যান্ডের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটি রিক্সায় প্রথমে ধাক্কা মারে বাসটি৷ এর পরে ডিভাইডা্রে উঠে গিয়ে একটি গাছ এবং পাঁচিলে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায় বাসটি৷ দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই ছুটে আসেন পথচারীরা৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷ দুই রিক্সাচালক সহ আহতদের উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই এক রিক্সাচালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷

error: Content is protected !!