```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

নবাগতা মডেলদের জোর করে দেহ ব্যবসায় নামানোর অভিযোগে গ্রেফতার ভোজপুরী অভিনেত্রী সুমন কুমারী

দেহ ব্যবসা চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ভোজপুরী অভিনেত্রী সুমন কুমারী৷ মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে তাঁর বিরুদ্ধে অন্য মহিলাদের জোর করে দেহ ব্যবসায় নামানোর অভিযোগ উঠেছে৷ এই চক্রের শিকার তিন তরুণীকে উদ্ধারও করেছে মুম্বই পুলিশের অপরাধদমন শাখা৷ পুলিশের তরফে জানানো হয়েছে ২৪ বছর বয়সি সুমনের বিরুদ্ধে অভিযোগ তিনি নবাগতা মডেলদের যৌনকর্মীর পেশায় টেনে আনেন তাঁদের ইচ্ছের বিরুদ্ধে৷ এই ঘটনায় পরবর্তী ধাপের তদন্ত চলছে বলে জানানো হয়েছে৷  রয়্যাল পাম হোটেল এবং অ্যারে কলোনি সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ৷ তার পর পুরো যৌনব্যবসার চক্র পুলিশের কাছে ধরা পড়ে৷ অভিযুক্ত অভিনেত্রীকে পুলিশ কাস্টডিতে রাখা হয়েছে৷ এই চক্রে জড়িতে অন্যান্যদের খোঁজে চলছে অনুসন্ধান ও তল্লাশি৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে অভিনেত্রী সুমন টার্গেট করতেন মুম্বইয়ে কেরিয়ার তৈরির লক্ষ্যে আসা তরুণীদের৷ অভিযোগ, এর পর কাজ পাইয়ে দেওয়ার অছিলায় তাঁদের জোর করে দেহ ব্যবসায় নামানো হত৷

error: Content is protected !!