```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

প্রধানমন্ত্রী মোদির জনসভায় আত্মঘাতী হামলার হুমকি, বিজেপির দফতরে রহস্যজনক চিঠি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় আত্মঘাতী হামলার হুঁশিয়ারি। এই মর্মে একটি হুমকি চিঠি পৌঁছল কেরালায় বিজেপি-র রাজ্য দফতরে। আগামী ২৪ এপ্রিল প্রধানমন্ত্রীর কেরালা সফর। আর সেখানেই এই আত্মঘাতী হামলা হবে বলে হুমকি চিঠিতে উল্লেখ করা হয়েছে। গোটা ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে দেশে। কেরালা জুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। প্রসঙ্গত, আগামী ২৪ এপ্রিল কোচিতে একটি জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই ওই চিঠির প্রেরকের সন্ধান পেয়েছে কেরালা রাজ্য পুলিশ। তাকে আটক করা হয়েছে। যদিও সেই ব্য়ক্তি গোটা ঘটনা অস্বীকার করেছে। তার বক্তব্য, বিরোধী গোষ্ঠীর কেউ তাকে বদনাম করার জন্য এই চিঠি বিজেপি দফতরে পাঠিয়েছে। তা সত্ত্বেও প্রধানমন্ত্রীর সফর ঘিরে আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা।

error: Content is protected !!