```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ন্যাশনাল হেরাল্ড মামলায় জেলে যাবেন সোনিয়া-রাহুল, দাবি বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর

পটনায় একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী জানান, তিনি নিশ্চিত ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধি ও তাঁর পুত্র রাহুল গান্ধি জেলে যাবেন ৷ তাঁদের জেলে যেতেই হবে ৷ এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান রাহুল তাঁকে নিশানা করে অনেক মন্তব্য করেছেন ৷ কিন্তু কেউ তাঁকে জেলে পাঠাতে পারেনি ৷ ন্যাশনাল হেরাল্ড মামলায় মা ও ছেলে এখন জামিনে ছাড়া পেয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছেন ৷ তাঁরা জেলে যাবেন। পটনায় একটি অনুষ্ঠানে সুব্রহ্মণ্যম স্বামী এই কথা বলেন ৷এদিন সুব্রহ্মণ্যম স্বামী জানান আইন নিয়ে পড়াশোনা শেষ করে তিনি ভারতে পড়াতে ফিরেছিলেন ৷ সেই সময় ইন্দিরা গান্ধির জমানা ৷ সে সময় বহু আইন লঙ্ঘনের অনেক ঘটনা দেখেছেন ৷ এর প্রতিবাদ করায় তাঁকে চাকরি খোয়াতে হয়েছে ৷ প্রসঙ্গত ইন্দিরা গান্ধি প্রধানমন্ত্রী থাকাকালীন তাঁর সঙ্গে সুব্রহ্মণ্যম স্বামীর মতানৈক্য তৈরি হয় ৷ এর ফলস্বরূপ তৎকালীন আইআইটি দিল্লির অধ্যাপক সুব্রহ্মণ্যম স্বামীকে ছাঁটাই করা হয় ৷ তারপর জনসংঘ সুব্রহ্মণ্যম স্বামীকে রাজ্যসভার সদস্য করে সংসদে পাঠায় ৷ এর সঙ্গে তিনি জোর দিয়ে বলেন এই সময় আইনটাই অস্ত্র ৷ সুব্রহ্মণ্যম স্বামীর মতে আগামী ৫০ বছরে সমাজে পেশা হিসেবে আইন শীর্ষস্থানে পৌঁছবে ৷ বিহারে শঙ্করাচার্যের সময় থেকে বিপ্লব শুরু হয়েছে এবং এখনও চলছে ৷ জয়প্রকাশ নায়ারণের সময়েও সেই বিপ্লবের আগুন জ্বলেছে ৷ বিহার থেকেই বিপ্লবের সূচনা ৷ ১৫ এপ্রিল শনিবার রাতে পুলিশি ঘেরাটোপের মধ্যে গ্যাংস্টার আতিক আহমেদ ও তাঁর ভাই আশরফকে গুলি করে হত্যা করা হয় ৷ এই ঘটনার রেশ সারা দেশে ছড়িয়ে পড়ে ৷ পটনায় মৃত গ্যাংস্টার আতিক আহমেদের সমর্থনে স্লোগান ওঠে ৷ এই প্রসঙ্গে সুব্রহ্মণ্যম স্বামী বলেন যদি কোথাও গণতন্ত্র থাকে তাহলে যে কেউ যা খুশি বলতে পারে ৷ আতিকের পক্ষে স্লোগান দেওয়ার ফলে তারা নিজেরা নিজেদের ক্ষতি করছে ৷ আতিক আহমেদ খুন নিয়ে সুব্রহ্মণ্যম স্বামী জানান সবাই জানে সে কী ধরনের মানুষ ছিল ৷ তার মৃত্যু কীভাবে হয়েছে তাও তদন্ত করে দেখা হচ্ছে ৷ আদালতে বিষয়টি বিচারাধীন তাই এই ঘটনায় আর কোনও মন্তব্য করতে চাননি সুব্রহ্মণ্যম স্বামী ৷বিশ্বে জনসংখ্যায় চিনকে ছাপিয়ে গিয়েছে ভারত ৷ এ নিয়ে ছ বারের সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী বলেন জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য কোনও আইন কার্যকর করার দরকার নেই ৷ দেশে অর্থনৈতিক উন্নতি হলেই জনসংখ্যা নিয়ন্ত্রণে আসবে ৷ তিনি জানান জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস করতে প্রতি বছর ১০ শতাংশ অর্থনৈতিক উন্নতি হওয়া প্রয়োজন ৷ দেশবাসীর উদ্দেশ্যে তাঁর বার্তা মানুষ যেন কখনও মদ স্পর্শ নাকরে৷ মানুষকে এ নিয়ে সচেতন করতে হবে ৷আরও পড়ুন ওরা যা খুশি করে নিকনরেন্দ্র মোদিকে ভয় পাই না বললেন রাহুল গান্ধি”

error: Content is protected !!