```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মহারাষ্ট্রে কংগ্রেস-উদ্ধব সেনার সঙ্গে জোট নিয়ে ইঙ্গিত দিলেন শরদ পওয়ার

দলে ভাঙন নিয়ে জোর চর্চার মধ্যেই মহা বিকাশ আঘাড়ি জোটের কার্যত মৃত্যুঘন্টা বাজিয়ে দিলেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। আজ সোমবার অমরাবতীতে এক সাংবাদিক সম্মেলনে্ মহা বিকাশ আঘাড়ি জোটের ভবিষ্যত নিয়ে জল্পনা বাড়িয়ে তিনি বলেন, ‘আজ আমরা মহা বিকাশ আঘাড়ি জোটে রয়েছি। ২০২৪ সালের লোকসভা ভোটে মহা বিকাশ আঘাড়ি জোটে থাকব কিনা তা নিয়ে এই মুহুর্তে কিছু বলা সম্ভব নয়।’ পওয়ারের মন্তব্য নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। গত কয়েকদিন ধরেই মরাঠা রাজনীতিতে নয়া সমীকরণ তৈরির ইঙ্গিত মিলতে শুরু করেছে। এনসিপি বিধায়কদের একাংশকে ভেঙ্গে নিয়ে অজিত পওয়ার বিজেপির সঙ্গে হাত মেলাতে পারেন বলে জোর চর্চা শুরু হয়েছে। ইদানিং এনসিপির কর্মসূচি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছেন শরদ পওয়ারের ভাইপো। তবে অজিতকে শিবিরে টানা নিয়ে বিজেপিকে পরোক্ষে হুমকি দিয়েছে শিন্ডেসেনা। দলের মুখপাত্র সঞ্জয় শিরাসত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শরদের ভাইপোকে এনডিএ’তে নিলে জোট সরকার ছেড়ে বেরিয়ে যাবে শিন্ডে সেনা।’ উদ্ধব সেনার মুখপাত্র সঞ্জয় রাউত দাবি করেছেন, ‘একনাথ শিন্ডে সরকারের মৃত্যু পরোয়ানা তৈরি হয়ে গিয়েছে। ১৫-২০ দিনের মধ্যেই সরকারের পতন ঘটবে।’ এদিন অমরাবতীকে সাংবাদিক সম্মেলন করেন শরদ পওয়ার। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এনসিপি মহা বিকাশ আঘাড়ি জোটের অংশীদার হিসেবে ভোটে লড়বে কিনা জানতে চাইলে রহস্যে ভরা জবাব দেন মরাঠা স্ট্রংম্যান। তাঁর কথায়, ‘এই মুহুর্তে এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়। আসন বন্টন সহ বেশ কিছু বিষয় নিয়ে এখনও জোটে কথা শুরু হয়নি। ফলে বলা সম্ভব নয়, মহা বিকাশ আঘাড়ি জোটের অংশীদার হিসেবে ভোটে লড়ব।’

error: Content is protected !!