```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ভক্তদের জন্য খুলে গেল কেদারনাথের দরজা

উত্তরাখণ্ডের কেদারনাথ ধামের দরজা আজ পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হল৷ আজ অর্থাৎ ২৫ এপ্রিল কেদারনাথ ধামের দরজা খোলার পরেই দর্শকদের ভিড় উপচে পড়ে এই পবিত্রধামে ৷ আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতিতেই সোমবার পালকিতে চড়ে মন্দিরে পৌঁছে গিয়েছেন বাবা কেদারনাথ ৷ ২০ কুইন্টাল ফুলে মন্দির সাজানোর কাজও সম্পূর্ণ হয়েছে৷ অনবরত তুষারপাতের মাঝেই শেষ করা হয়েছে মন্দির খোলার চূড়ান্ত প্রস্তুতির কাজ ৷ আজ সমস্ত আচার অনুষ্ঠানের মাধ্যমে খুলছে মন্দির ৷ ইতিমধ্যেই হাজার হাজার ভক্ত পৌঁছে গিয়েছেন কেদারনাথ ধামে ৷ ভক্তদের হর হর মহাদেব ধ্বনিতে মুখরিত হবে কেদারনাথের আকাশ বাতাস ৷ আগামী ছ’মাস ভক্তদের ভিড়ে গমগম করবে হিমালয়ের কোলে অবস্থিত এই মন্দির ৷ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম এই কেদারনাথ ধাম ৷ প্রতি বছর বহু ভক্ত  কেদারনাথ দর্শনের জন্য মুখিয়ে থাকেন ৷ আজ থেকে শুরু হল দর্শন ৷ যা চলবে আগামী ৬মাস ৷ মৌসম বিভাগ ২৯ এপ্রিল অবধি তুষারপাতের পূর্বাভাস জারি রয়েছে৷ রয়েছে বৃষ্টির সম্ভাবনাও৷ রাজ্য সরকার ৩০ তারিখ অবধি ভক্তদের নাম নথিভুক্তকরণের কাজ পিছিয়ে দিয়েছে৷ গুপ্তকাশী ও সোনপ্রয়াগের মতো জায়গায় পুণ্যার্থীদের থাকতে দেওয়া হয়েছে৷

error: Content is protected !!