```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আগামী ৭ জুন নেতাজি ইন্ডোরে ট্রেন দুর্ঘটনায় রাজ্যের আহত এবং নিহতদের পরিবারকে হাতে চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী

ওড়িশার বালাসোরে ট্রেন দুর্ঘটনায় রাজ্যের আহত ও নিহত যাত্রীদের নিকট আত্মীয়দের আর্থিক সাহায্যের চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, বুধবার দুপুর তিনটে নাগাদ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী। ওড়িশার ভয়াবহ রেল দুর্ঘটনায় এ রাজ্যের বিভিন্ন জেলায় যাঁরা আহত বা নিহত হয়েছেন তাঁদের পরিবারের সদস্যদের কলকাতায় আনার নির্দেশ দিয়েছে নবান্ন। বিভিন্ন জেলার জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, গুরুতর আহতদের ১ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণের চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী।

error: Content is protected !!