```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বনগাঁর শৌচাগারে বিস্ফোরণ, মৃত বালক, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

শৌচালয়ে বোমা ফেটে মৃত্যু ১২ বছরের বালকের ৷ মৃতের নাম রাজু রায় ৷ সোমবার সকাল ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁর বকশি পল্লি এলাকায় ৷ জানা গিয়েছে ওই বালক স্থানীয় একটি সাইকেল গ্যারেজে কাজ করত ৷ ভাড়া থাকত বনগাঁর সুভাষ পল্লির একটি বাড়িতে ৷ বকশি পল্লিতে সাধারণের ব্যবহারের জন্য পরপর চারটি শৌচাগার রয়েছে ৷ তার একটিতে গিয়েই বিস্ফোরণে মৃত্যু হয় রাজুর। পুলিশ সূত্রে খবর ওই শৌচাগারের ভিতর থেকে আরও ৮টি বোমা উদ্ধার করা হয়েছে ৷ ইতিমধ্যে বম্ব স্কোয়াড ঘটনাস্থলে গিয়েছে ৷ পুলিশ এলাকাটি ঘিরে ফেলেছে ৷স্থানীয় বকশি পল্লি এলাকায় এদিন সকালে প্রাতকৃত্য করতে গিয়েছিল ১২ বছরের রাজু রায় ৷ শৌচাগারের ভিতরে ঢোকার কিছুক্ষণের মধ্যে বিস্ফোরণ হয় বলে স্থানীয়রা দাবি করেছেন ৷ ঘটনার খবর পেয়ে সেখানে যান রাজুর বাবা প্রশান্ত রায় ৷ তিনিই রক্তাক্ত অবস্থায় বালককে শৌচাগারের ভিতর থেকে বের করে আনেন ৷ কিন্তু প্রশ্ন উঠছে শৌচাগারের ভিতরে বোমা কোথা থেকে এল স্থানীয়রা দাবি করেছেন গতকাল রাত পর্যন্ত সবই স্বাভাবিক ছিল৷ মাঝরাতে কেউ বা কারা সেখানে বোমা রেখে আসে ৷বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় ৷ পুলিশ এলাকাটি ঘিরে ফেলেছে ৷ মৃত বালকের দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর শৌচাগারের ভিতর থেকে আরও ৮টি তাজাবোমা উদ্ধার করা হয়েছে ৷ তবে নিশ্চিতভাবে পুলিশের তরফে কিছুই বলা হচ্ছে না ৷ ইতিমধ্যে বম্ব স্কোয়াড সেখানে পৌঁছেছে ৷আরও পড়ুন বিস্ফোরণে উড়ল তৃণমূল ঘনিষ্ঠের বাড়ির ছাদ আতঙ্কে এলাকাবাসীঅন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে ৷ বনগাঁ পৌরসভার চেয়ারপার্সন গোপাল শেঠ দাবি করেছেন সেখানে 6টি বোমা ফেটেছে ৷ আরও অনেক বোমা মজুত রয়েছে ৷ কয়েকদিনের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে নব জোয়ার কর্মসূচিতে উত্তর 24 পরগনায় আসবেন ৷ তার আগে এই বোমা বিস্ফোরণ অভিষেকের কর্মসূচিকে বানচাল করার জন্য বলে দাবি করেছেন তিনি ৷আরও পড়ুন দুবরাজপুরে তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ আতঙ্কে প্রতিবেশীরাঅন্যদিকে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার অভিযোগ তিনি বহুদিন ধরেই পুলিশকে বোমা মজুত থাকার অভিযোগ করছিলেন ৷ কিন্তু পুলিশ তাঁর কথায় গুরুত্ব দেয়নি ৷ প্রশাসন মজুত বোমা উদ্ধার করতে না পারার কারণেই ওই বালকের প্রাণ গিয়েছে বলে তাঁর অভিযোগ ৷ ঘুরিয়ে পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তাকেই বালকের মৃত্যুর জন্য দায়ী করেছেন তিনি ৷ বিধায়কের আরও অভিযোগ পঞ্চায়েত ভোটের আগে বোমাগুলি সরিয়ে রাখার জন্য ওই শৌচাগারে মজুত করা হয়েছিল ৷”

error: Content is protected !!