```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আন্দোলন জারি থাকবে, চাকরিতে যোগ দিলেন সাক্ষী-বজরং-বিনেশরা

কুস্তিগীরদের আন্দোলন থেকে সরে এলেন সাক্ষী মালিক! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের দুইদিন পরেই আচমকা গুজব ছড়িয়ে পড়ে, সাক্ষী আন্দোলন থেকে সরে এসেছেন। সূত্রের খবর, ৩১ মে রেলের চাকরিতে যোগ দিয়েছেন সাক্ষী। কাজে যোগ দিয়েছেন বজরং পুনিয়া, বিনেশ ফোগটও। তবে আন্দোলন থেকে তাঁরা কেউই সরে আসেননি। আন্দোলন থেকে সরে আসার গুঞ্জন ঘিরে সাক্ষী বলেন, ‘আন্দোলন থেকে সরে দাঁড়ানোর কোনও প্রশ্নই নেই। চাকরিতে যোগ দেওয়া মানে আন্দোলন থেকে সরে দাঁড়ানো নয়। ন্যায়ের লড়াইয়ে কখনও পিছু হঠিনি, ভবিষ্যতেও হঠব না। সত্যাগ্রহের পাশাপাশি রেলেও নিজের দায়িত্ব পালন করছি। যতদিন না সুবিচার পাচ্ছি, আমাদের আন্দোলন চলবে।’ ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের গ্রেপ্তারির দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন দেশের প্রথমসারির কুস্তিগীররা। সেই আন্দোলনের অন্যতম মুখ সাক্ষী, বিনেশ, বজরং। কুস্তিগীরদের উপর পুলিশি অত্যাচারের পরেরদিনই হরিদ্বারের গঙ্গায় পদক ভাসাতে গিয়েছিলেন তাঁরা। পদক বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়তেও দেখা গিয়েছিল তাঁদের। কেন্দ্রকে ৫দিন সময়সীমা দেওয়ার পরেই শনিবার দিল্লিতে অমিত শাহের বাড়িতে বৈঠকে বসেন প্রতিবাদী কুস্তিগীররা। যা চলে গভীর রাত পর্যন্ত। 

error: Content is protected !!