```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

নন্দীগ্রামে অভিষেকের পাল্টা মিছিলে না পুলিশের, বিচারপতি মান্থার বেঞ্চে মামলা শুভেন্দুর

আগামী ১৬ জুন নন্দীগ্রামে বিধায়কের কার্যালয় থেকে নন্দীগ্রাম জানকীনাথ মন্দির পর্যন্ত মিছিল করার কথা বিরোধী দলনেতার। মিছিল শেষে সভা করার পরিকল্পনাও রয়েছে। অভিযোগ, সেই মিছিল ও সভার জন্য আবেদন জানানো হলেও কোনও উত্তর মেলেনি পুলিশ-প্রশাসনের তরফে। কয়েকদিন আগেই তৃণমূলের ‘নবজোয়ার’ কর্মসূচি নিয়ে নন্দীগ্রামে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। চণ্ডীপুর থেকে প্রায় ২০ কিলোমিটার হেঁটে নন্দীগ্রামে গিয়ে বিধায়ক শুভেন্দুকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অভিষেক। এরপরই পাল্টা মহামিছিলের ডাক দেন শুভেন্দু। তিনি জানিয়েছিলেন, বহিরাগতদের নিয়ে নয়, নন্দীগ্রামের মানুষকেও সামিল করবেন মহামিছিলে। প্রাথমিকভাবে ২০ জুন সেই মিছিল করার কথা জানানো হলেও, পরে জানা গিয়েছে, ১৬ জুন দিনটিকে বেছে নিয়েছে বিজেপি। ১৬ জুন দুপুর ৩ টেয় ‘মহা পদযাত্রা’ হবে বলে প্রচারও শুরু করা হয়েছে। অনুমতি না মেলায় সেই মিছিল নিয়েই তৈরি হয় জট। কখনও বাঁকুড়া, কখনও মালদহ, মিছিলের অনুমতি পেতে অনেকবারই আদালতের দ্বারস্থ হতে হয়েছে শুভেন্দুকে। গত মে মাসেও বিচারপতি রাজাশেখর মান্থা অনুমতি দেওয়ার পরই বাঁকুড়ার সিমলাপালে মিছিল করতে পেরেছিলেন শুভেন্দু। তবে, মালদহে উল্টো চিত্র দেখা গিয়েছিল। হবিবপুরে সভা করতে চেয়ে মামলা হওয়ার পর আদালতের ‘গ্রিন সিগন্যাল’ পাননি বিরোধী দলনেতা।

error: Content is protected !!