```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

পঞ্চায়েত নির্বাচন নিয়ে আদালতের দ্বারস্থ বিজেপি-কংগ্রেস

বৃহস্পতিবার রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহা ঘোষণা করেছেন, ৮ জুলাই রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হবে ৷ ওই দিন দার্জিলিং ও কালিম্পঙে দ্বিস্তরীয় নির্বাচন হবে ৷ আজ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৷ চলবে ১৫ জুন পর্যন্ত ৷ এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে ৷ বিরোধী রাজনৈতিক দলগুলির আইনজীবীদের অভিযোগ মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মাত্র ৬ দিন এবং প্রতিদিন সময় মাত্র 4 ঘণ্টা ৷ এই সামান্য সময়ের মধ্যে ৭৫ হাজার প্রার্থী তাঁদের মনোনয়ন জমা দিতে হবে ৷ এর মানে গড়ে প্রত্যেককে মাত্র ১ মিনিট সময় দেওয়া হয়েছে ৷ এর মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া সম্ভব নয় ৷ আইনজীবীরা কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা করতে দিতে হবে বলেও দাবি করা হয়েছে ৷শুক্রবার বেলা ১২ টায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হবে ৷ সেই সময় রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবীসহ অন্য সব পক্ষকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত ৷ নির্ধারিত দিনে ভোট হবে কি না তা এই শুনানির উপর অনেকাংশেই নির্ভর করছে ৷

error: Content is protected !!