```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আগামীকাল ব্যান্ডেল-নৈহাটি লাইনে বাতিল ৮টি লোকাল

আগামী কাল শনিবার ব্যান্ডেল-নৈহাটি লাইনে আটটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। শনিবার থেকে ২৩ জুন পর্যন্ত এই লাইনে ট্র্যাক মেরামতির কাজ চলবে। শনিবার যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে, সেগুলি হল, ব্যান্ডেল থেকে ৩৭৫৩৪, ৩৭৫৩৬, ৩৭৫৩৮। বর্ধমান থেকে ৩১১৫২। নৈহাটি থেকে ৩৭৫৩৩, ৩৭৫৩৫, ৩৭৫৩৭। শিয়ালদহ থেকে ৩১১৫১। এছাড়াও আগামী ১৪, ১৭ এবং ২১ জুন ব্যান্ডেল থেকে বাতিল ট্রেনের নম্বরগুলি হল ৩৭৫৩৬ ও ৩৭৫৩৮, নৈহাটি থেকে ৩৭৫৩৫ ও ৩৭৫৩৭। পাশাপাশি এই ক’দিন একাধিক ট্রেনের সময়সূচিও অদলবদল করা হয়েছে। এছাড়াও কয়েকটি ট্রেনকে বিভিন্ন স্টেশনে অতিরিক্ত সময় দাঁড় করানো হবে। যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে ট্র্যাক মেরামতির কাজে বাড়তি গুরুত্ব দিচ্ছে রেল।

error: Content is protected !!