```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ধানবাদের কয়লা খনিতে ধস, মৃত ৩, নিখোঁজ বহু

ঝাড়খণ্ডের ধানবাদের একটি  বেআইনি কয়লা খনিতে আচমকা অঘটন ঘটে শুক্রবার। যার জেরে পরপর ৩জনের মৃত্যুর খবর মিলেছে। পাশাপাশি ধানবাদের ওই কয়লা খনিতে বহু মানুষ আটকে রয়েছেন বলে অনুমান করা হচ্ছে। ধানবাদের এসএসপি সঞ্জীব কুমার জানান, বিসিসিএলের একটি খনিতে ধস নেমেছে। ধস নামার পর সংশ্লিষ্ট জায়গা থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি যে কজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে,তা দেখা হচ্ছে খতিয়ে। সেই সঙ্গে বিসিসিএলের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। বিসিসসিএলের রিপোর্ট এলে তবেই এ বিষয়ে পদক্ষেপ করা হবে বলে জানান ধানবাদের এসএসপি।

error: Content is protected !!