```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘ঝামেলায় জড়াবেন না’, দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা অভিষেকের

মনোনয়ন পর্বের দ্বিতীয় দিন শনিবার। আর আজকেই উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের ডোমকল। সেই ইস্যুতেই দলের সকলকে কল্যাণী থেকে কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের উদ্দেশেও দিলেন বার্তা। উত্তর ২৪ পরগনা ঢোকার আগে ডোমকল ইস্যুতে তিনি বলেন, দলের নির্দেশ নির্বাচনকে কেন্দ্র করে কেউ ঝামেলায় জড়াবেন না। প্রশাসনের উদ্দেশে বলেন, উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক। তাঁর বক্তব্য, যে কোনও দলেরই কেউ মনোনয়নপত্র জমা দিতে না পারলে তৃণমূলকে জানান। সবুজ শিবির ব্যবস্থা করবে নমিনেশনের। উল্লেখ্য, মনোনয়ন জমা দেওয়ার দ্বিতীয় দিনে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের ডোমকল। আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হন সারাংপুর তৃণমূলের অঞ্চল সভাপতি সহ ১৬ জন। 

error: Content is protected !!