```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

তৃণমূল প্রার্থীদের মনোনয়নপত্র ‘হোম ডেলিভারি’ হচ্ছে, বিস্ফোরক দাবি শুভেন্দুর

পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রার্থীদের মনোনয়নপত্র হোম ডেলিভারি র ব্যবস্থা করা হচ্ছে ৷ এই অভিযোগ তুলে টুইট করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ রবিবার সকালে তিনি টুইটারে একটি ভিডিও পোস্ট করেন। তার সঙ্গে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের প্রকাশিত একটি হ্যান্ডবুকও পোস্ট করেন ৷ পোস্ট করা ভিডিওতে শুভেন্দুর দাবি বাঁকুড়ার সালতোরা ব্লকের তিলুরির তৃণমূল অঞ্চল সভাপতি তপন চক্রবর্তী মনোনয়নপত্র সংগ্রহ করছেন এবং তা গুনে শেষ করা যাবে না ৷ তিনি সালতোরা বিডিও অফিস থেকে মনোনয়নপত্র এবং ডিসিআর সংগ্রহ করে তা তৃণমূল কর্মীদের বাড়িতে হোম ডেলিভারি করছেন ৷ অর্থাৎ তৃণমূল প্রার্থীদের বাড়ি বাড়ি তা পৌঁছে যাচ্ছে ৷ বিজেপি নেতার আরও অভিযোগ ৯ থেকে ১৬ জুন সীমিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে বিরোধী শিবিরের পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীরা ৷ তাদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দিচ্ছে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ৷আরও পড়ুন দলদাসের মতো আচরণ রাজ্য পুলিশ দিয়ে পঞ্চায়েত ভোট নয় দাবি সুজনেরপঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জোগাড় করতে গিয়ে বিরোধী শিবিরের প্রার্থীদের কী অবস্থা হচ্ছে এ নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে ৷ শুভেন্দু এ প্রসঙ্গে টুইটে লেখেন পাবলিক সারভেন্ট নাকি তৃণমূলের চাকর তাঁর অভিযোগ বিরোধীদলের প্রার্থীরা মনোনয়নপত্র জোগাড় করতে বিডিও অফিসে যাচ্ছেন ৷ সেখানে তৃণমূল আশ্রিত গুন্ডা মমতার পুলিশের সহযোগিতায় তাদের মনোনয়নপত্র নিতে দিচ্ছে না ৷ সেই বাধা পেরিয়ে প্রার্থীদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে থাকতে হচ্ছে ৷ যদি ভাগ্য ভালো হয় তাহলে তারা কয়েক ঘণ্টা পর মনোনয়নপত্র এবং ডিসিআর অর্থাৎ ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট পেতে পারে ৷ আর তা না হলে সরকারি কর্মীরা তাঁদের জানিয়ে দেবেন 3টে বেজে গিয়েছে ৷ আর কোনও সরকারি কাজ করা সম্ভব নয় ৷ আর যথেষ্ট মনোনয়নপত্র নেই ৷ তাই আর প্রার্থীদের মনোনয়নপত্র দেওয়া যাবে না ৷ প্রার্থীরা যেন পরের দিন আসেন ৷অন্যদিকে তৃণমূলের ক্ষেত্রে ঠিক তার উলটোটা হচ্ছে বলে দাবি করেন বিজেপি বিধায়ক ৷ শুভেন্দু লেখেন আঞ্চলিক তৃণমূলের জন্য নিয়মগুলো অন্যরকম ৷ এর প্রমাণস্বরূপ তিনি ভিডিও পোস্ট করেন ৷

error: Content is protected !!