‘বাংলাকে অসম্মানের জবাব দেবে মানুষ’, পাটনায় বিরোধী বৈঠকে যাওয়ার আগে বললেন মুখ্যমন্ত্রী

 ‘বাংলাকে অসম্মান করা হলে তার জবাব দেবেন মানুষ’, বৃহস্পতিবার পাটনায় যাওয়ার আগে কলকাতায় দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘ওরা যত আমাদের পেছনে লাগবে, যত বাংলাকে অসম্মান করবে, যত বাংলাকে বঞ্চনা করবে, মনে রাখবেন, ভোটটা দেবে কিন্তু মানুষ। যত এরা আগ্রাসী হচ্ছে, রাজনৈতিকভাবে না পেরে বিভিন্ন এজেন্সিকে দিয়ে যা ইচ্ছে করে যাচ্ছে, এর জবাব মানুষ দেওয়ার জন্য তৈরি। আমরা লড়ে নেব এবং জিতে নেব।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমি বলব সবাইকে শান্ত মাথায় শান্তিপূর্ণভাবে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে কাজ করতে। এত শান্তিপূর্ণ মনোনয়ন কোথাও হয়নি। ৭১ হাজার বুথের মধ্যে ৪টে বুথে গণ্ডগোল হয়েছে। তার মধ্যে একটা বুথে আমাদের দুজনকে খুন করেছে। তাতেই একেবারে এ টু জেড, যত সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সি রয়েছে, এক হয়ে গেছে।’

error: Content is protected !!